ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্পর্ক ও প্রতারণা নিয়ে নতুন মন্তব্য রকুল প্রীত সিংর নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কৃষকের সার খুচরা দোকানে , রাণীশংকৈলে দুই দোকানে জরিমানা মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে তানোরে কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ চৌদ্দগ্রামে বিদেশি মদ ও বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে, কড়া বার্তা মোজতবা খামেনির স্ত্রী চলে যাওয়ায় গ্রাম পুলিশের আত্মহত্যা সিরাজগঞ্জে বিয়ের দাবিতে কিশোরীর অনশন, পালিয়েছেন প্রেমিক ধামইরহাটে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর  বিশ্বকাপের নতুন গানের টিজারেই মাত করলেন শাকিরা পাবনা বিসিকে “শিল্প কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোমস্তাপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৭:৫০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৭:৫০:০২ অপরাহ্ন
গোমস্তাপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত গোমস্তাপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতাম‚লক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আজ মঙ্গলবার (৯সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের অন্তর্গত আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। তিনি বলেন, ছেলে-মেয়ে কার সাথে ওঠাবসা করছে তা আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ আমাদের দেশের অনেক ছেলে-মেয়ে সঙ্গদোষের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। ছেলেমেয়েদের ভালো পথে থাকার জন্য তাকে পরামর্শ ও নির্দেশনা দিতে হবে ।

তিনি আরও বলেন, বাংলাদেশে মাদকের যে ভয়াবহতা বিরাজ করছে তা থেকে উত্তরণের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আমরা সকলে মিলে মাদককে না বলি এবং মাদক থেকে দ‚রে থাকি। মাদকমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি সন্তানদের ধর্মীয় শিক্ষা প্রদানের পরামর্শ দেন ।

বাল্যবিবাহ প্রসঙ্গে প্রধান অতিথি বলেন, যে মেয়েটির বাল্যবিবাহ হয়েছে সে যখন সন্তান জন্ম দিচ্ছে সেই সন্তান পুষ্টিহীন হয়ে জন্মাচ্ছে এবং মাও পুষ্টিহীনতায় ভুগছে। অপ্রাপ্তবয়স্ক একজন মেয়ের যে পুষ্টি প্রয়োজন তা সে পাচ্ছে না। ফলে মা ও শিশু প্রায়ই অসুস্থা থাকে এবং এক পর্যায়ে মেয়েটি কর্মহীন হয়ে পড়ে।

এসময় সকলকে বাল্যবিবাহ প্রতিরোধে সো”চার হওয়ার আহবান জানান তিনি ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, গোমস্তাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ইসাহাক আলী, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক মো. জিন্নুর রহমান।

সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম ওলিউল ইসলাম এবং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. জেসমিন নাহার।

অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ, মাদকের অপব্যবহার, যৌতুক, নারী নির্যাতন ও কন্যা শিশুর প্রতি বৈষম্য রোধ, সামাজিক ম‚ল্যবোধ গঠন, সুষম খাদ্য গ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী, নারী-পুরুষ এবং শিশুসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের  আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ