ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭

বেতন বৃদ্ধির আশ্বাসে আবার চলছে রাজশাহী-ঢাকা রুটের বাস

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৫:৩৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৫:৩৯:২৮ অপরাহ্ন
বেতন বৃদ্ধির আশ্বাসে আবার চলছে রাজশাহী-ঢাকা রুটের বাস বেতন বৃদ্ধির আশ্বাসে আবার চলছে রাজশাহী-ঢাকা রুটের বাস
 

প্রায় ৪১ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী-ঢাকা রুটে আবারও বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক আলী পাখি বাস চলাচল শুরুর ঘোষণা দেন।

এর আগে বেতন বৃদ্ধির দাবিতে গত রোববার রাত ৯টা থেকে ঢাকার সঙ্গে রাজশাহীর বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। রফিক আলী পাখি জানান, মালিকপক্ষ বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছে এবং বিষয়টি সমাধানের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় নিয়েছে। এই আশ্বাসের ভিত্তিতেই আপাতত বাস চলাচল স্বাভাবিক থাকবে।

শ্রমিকদের অভিযোগ, প্রায় এক দশক ধরে রাজশাহী-ঢাকা রুটে চালক, সুপারভাইজার ও সহকারিদের বেতন অপ্রতুল। বর্তমানে প্রতিটি ট্রিপে চালক পান ১ হাজার ১০০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং সহকারী ৪০০ টাকা। এই সামান্য বেতনে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে দাবি তাদের।

বাস চলাচল বন্ধ থাকায় সোমবার সারাদিনও একতা ট্রান্সপোর্ট ছাড়া অন্য কোনো পরিবহনের বাস ঢাকায় যায়নি। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অবশেষে ৪১ ঘণ্টা পর স্বাভাবিক হলো এই রুটের বাস চলাচল।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ