ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

শিক্ষককে বরখাস্তের দাবি, ফের বিক্ষোভ রাজশাহীতে

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৫:৩৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৫:৩৫:৪৫ অপরাহ্ন
শিক্ষককে বরখাস্তের দাবি, ফের বিক্ষোভ রাজশাহীতে শিক্ষককে বরখাস্তের দাবি, ফের বিক্ষোভ রাজশাহীতে
 

ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ এনে রাজশাহীর শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে বরখাস্তের দাবিতে ফের বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। 

 

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ‘নিরাপদ বিদ্যালয় চাই’ লেখা ব্যানার হাতে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা সড়কও অবরোধ করে রাখেন।

এক পর্যায়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা দুটি দলে বিভক্ত হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অভিযুক্ত শিক্ষককে বরখাস্তের আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। তবে দ্রুত ব্যবস্থা না নিলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।

 

 

এর আগের দিন সোমবারও একই দাবিতে কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ হয়। অভিভাবকেরা অভিযোগ করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুব আলম সুযোগ পেলেই ছাত্রীদের গায়ে হাত দেন। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর স্কুল ছুটির পর সিঁড়িতে একা পেয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন তিনি। এ নিয়ে গত রবিবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন অভিভাবকেরা।

অভিযুক্ত সহকারী শিক্ষক শাহাবুব আলম সোমবার অভিযোগ অস্বীকার করে বলেন, এটি বিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপার এবং তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে।

 

 

মঙ্গলবার তার বিষয়ে জানতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আগের দিন তিনি জানিয়েছিলেন, লিখিত অভিযোগ পেয়েছেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার