ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে: নওগাঁয় শিক্ষামন্ত্রী

ডাকসু নির্বাচন সমগ্র জাতির জন্য উদাহরণ সৃষ্টি করবে: ঢাবি ভিসি

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৮:০০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৮:০০:১৪ অপরাহ্ন
ডাকসু নির্বাচন সমগ্র জাতির জন্য উদাহরণ সৃষ্টি করবে: ঢাবি ভিসি ডাকসু নির্বাচন সমগ্র জাতির জন্য উদাহরণ সৃষ্টি করবে: ঢাবি ভিসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসু নির্বাচনের দিকে পুরো দেশ তাকিয়ে আছে। বহুবছর পর আমরা একটা ঐতিহাসিক নির্বাচনের দিকে যাচ্ছি। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, ডাকসু তোমাদের অনুষ্ঠান, তোমরা গভীরভাবে চেয়েছো তাই আমরা আয়োজন করেছি। নির্বাচনী প্রস্তুতি শেষ পথে।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ঠিক আগের দিন এক ভিডিয়ো বার্তায় তিনি এসব কথা বলেন।

ভিসি ড. নিয়াজ আহমেদ খান বলেন, আগামীকাল সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘদিনের প্রত্যাশা ডাকসু নির্বাচন। ভারীভাবে বললে ঐতিহাসিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা ইতিহাসে আগে ঘটেনি।

ভিসি ড. নিয়াজ আহমদ খান আরো বলেন, এবারের ডাকসু নির্বাচনে ৪০ হাজার ভোটার যা ৮টি কেন্দ্রে ও ৮১০টি বুথে ভোট গ্রহণ হবে। শিক্ষার্থীরা নির্ভয়ে ভোট দিতে আসবেন, আমরা অপেক্ষায় থাকব। নারী ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে বলে বলেছেন ভিসি।

ভিসি ড. নিয়াজ আরো বলেন, নির্বাচনকে স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবে আয়োজন করার জন্য ভোট কেন্দ্র গুলো হল থেকে স্থানান্তর করে সমন্বিত করেছি। প্রতিটি ভোট কেন্দ্রের ভোট গণনা কেন্দ্রের বাহিরে থাকা মনিটরে সরাসরি দেখানো হবে। নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ভিসি নিয়াজ আরো বলেন গণঅভ্যুত্থানের নৈতিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, অন্যায়ের বিরুদ্ধে সমন্বিত প্রাতিষ্ঠানিক ভয়েজ সৃষ্টি করা ও গুরুত্বপূর্ণ মূল্যবোধ ধারণ করাই আমাদের লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা