ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২ নিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বান্দরবানে পাহাড়ের পাদদেশে মিললো মা-মেয়ের মরদেহ

শিক্ষার মানের কারণে বিদেশি শিক্ষার্থী আসায় ভাটা পড়েছে, মনে করেন ৯৩ শতাংশ

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৭:৫১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৭:৫১:১৬ অপরাহ্ন
শিক্ষার মানের কারণে বিদেশি শিক্ষার্থী আসায় ভাটা পড়েছে, মনে করেন ৯৩ শতাংশ শিক্ষার মানের কারণে বিদেশি শিক্ষার্থী আসায় ভাটা পড়েছে, মনে করেন ৯৩ শতাংশ
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা বিদেশি শিক্ষার্থীর সংখ্যা দিন-দিন কমছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্য বলছে, টানা তিন বছর ধরে ধারাবাহিকভাবে বিদেশি শিক্ষার্থী আসার সংখ্যা কমছে। শিক্ষার মানের কারণে দেশে বিদেশি শিক্ষার্থী আসায় ভাটা পড়েছে বলে মনে করেন ৯৩ শতাংশ মানুষ।

দেশের শিক্ষাবিষয়ক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেয়া বাকি ৬ শতাংশ মানুষ এর সঙ্গে একমত পোষণ করেন না। বাকি ১ শতাংশ এর পক্ষে- বিপক্ষে কোনো মতামত দেয়নি।

গত ৬ সেপ্টেম্বর সকাল থেকে শুরু হয়ে ৭ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত এই জরিপ চলানো হয়।

এই জরিপে অংশ নিয়েছেন মোট ১ হাজার ৬১১ জন ইন্টারনেট ব্যবহারকারী। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ হাজার ৫০১ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৮৯ জন মানুষ। হ্যাঁ বা না কোনো মন্তব্য করেননি ২১ জন।

জরিপের প্রশ্ন করা হয়, শিক্ষার মান ও পরিবেশের কারণে দেশে বিদেশি শিক্ষার্থী আসায় ভাটা পড়েছে বলে মনে করেন কি? জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’–এর পাশাপাশি ‘মন্তব্য নেই’ নামে আরেকটি ঘর ছিলো।

সার্বিকভাবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান ও পরিবেশ নিয়েও প্রশ্ন আছে। তবে সুনির্দিষ্ট কারণ জানতে গবেষণা প্রয়োজন বলে মনে করে সংস্থাটি।

প্রতিবছর ইউজিসি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে শিক্ষার বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে। ইউজিসি সর্বশেষ যে তথ্য সংগ্রহ করেছে, তাতে দেখা যায়, ২০২৩ খ্রিষ্টাব্দে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ছিল ৫৩টির (মোট বিশ্ববিদ্যালয় ৬১টি)। আর বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল ১১৪টি (পরে আরও কয়েকটির অনুমোদন হয়, কয়েকটিতে শিক্ষা কার্যক্রম শুরু হয়নি)। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (অধিভুক্ত কলেজ ও মাদ্রাসাসহ) মোট শিক্ষার্থী ৪৮ লাখ ২১ হাজারের বেশি।

শিক্ষার মান কমার কারণ হিসেবে ইউজিসি বলছে, আগে যেসব দেশ থেকে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা আসতেন, সেসব দেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়ছে কিংবা তারা অন্যান্য দেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন।

প্রসঙ্গত, ইউজিসির তথ্য বলছে, দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী পড়েন। এগুলোতে ২০২৩ খ্রিষ্টাব্দে বিদেশি শিক্ষার্থী ছিলেন ৬৩৩ জন। এর আগের বছর ছিল ৬৭০ জন। মানে এক বছরের ব্যবধানে ৩৭ জন বিদেশি শিক্ষার্থী কমেছে। আর ২০২১ খ্রিষ্টাব্দে বিদেশি শিক্ষার্থী ছিলেন ৬৭৭ জন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। 


সূত্র: দৈনিক শিক্ষাডটকম 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার