ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বিশ্বরেকর্ড ব্যবধানে হারের পর শাস্তিও পেল দক্ষিণ আফ্রিকা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৬:০৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৬:০৯:৩১ অপরাহ্ন
বিশ্বরেকর্ড ব্যবধানে হারের পর শাস্তিও পেল দক্ষিণ আফ্রিকা ছবি- সংগৃহীত
ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তবে তৃতীয় ও শেষ ম্যাচে তারা বিশ্বরেকর্ড সর্বোচ্চ ৩৪২ রানে হেরে যায়। এমন হারের পর আইসিসির কাছ থেকে শাস্তিও পেয়েছে টেম্বা বাভুমার দল। ধীরগতির (স্লো ওভার রেট) ম্যাচ খেলায় প্রোটিয়াদের ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।  

গতকাল রোববার আগে ব্যাট করতে নেমে আফ্রিকান বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালায় ইংলিশ ব্যাটাররা। দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে তারা ৪১৪ রানের পাহাড় গড়ে। ফলে বোলিং ইনিংসে নির্ধারিত সময়ে ওভার সম্পন্ন করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। নির্দিষ্ট সময় শেষে তাদের আরও এক ওভার বাকি ছিল। যে কারণে আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ খেলা শেষে তাদের স্লো ওভার রেটের শাস্তি প্রদান করেন।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদে খেলোয়াড় এবং দলীয় স্টাফদের আচরণ সংক্রান্ত নির্দেশিকা রয়েছে। যেখানে বলা হয়– কোনো দল নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা সম্পন্ন করতে না পারলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হবে। নিজের ভুল স্বীকার করে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানিতে যেতে হয়নি প্রোটিয়া অধিনায়ক বাভুমাকে। তাদের শাস্তির বিষয়ে মূল্যায়ন করেছেন অনফিল্ড আম্পায়ার নিতিন মেনন ও রাসেল ওয়ারেন, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও চতুর্থ আম্পায়ার মাইক বার্নস।

প্রসঙ্গত, গতকাল সাউদাম্পটনে জ্যাকব বেথেল ও জো রুটের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৪১৪ রান করেছিল ইংল্যান্ড। রান তাড়ায় ২০.৫ ওভারে মাত্র ৭২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে অবশ্য প্রোটিয়াদের ১০ জন ব্যাট করেছে। চোটের কারণে ব্যাটিংয়ে নামেননি দলটির অধিনায়ক টেম্বা বাভুমা। তবে তার দল ওয়ানডেতে দ্বিতীয় সর্বনিম্ন রান ৭২ ও দ্বিতীয় সর্বনিম্ন ২০.২ ওভার ব্যাট করেছে।

ওয়ানডের ইতিহাসে এর আগে সবচেয়ে বড় রানের ব্যবধানে হারের রেকর্ড ছিল শ্রীলঙ্কার। ২০২৩ সালে তারা ভারতের কাছে হেরেছিল ৩১৭ রানে। এবার লঙ্কানদের লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিলো দক্ষিণ আফ্রিকা। তারা ইংলিশদের কাছে ৩৪২ রানে হেরেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩