ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

সন্তানকে 'ভাল মানুষ' তৈরি করতে চাইছেন, তাকে ‘না’ বলতেও শিখুন

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৬:০৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৬:০৬:০৯ অপরাহ্ন
সন্তানকে 'ভাল মানুষ' তৈরি করতে চাইছেন, তাকে ‘না’ বলতেও শিখুন প্রতীকী ছবি
বাচ্চারা তাদের মতো করে নানা রকম খেলাধুলা, দুষ্টুমি কিংবা চমকে দেওয়ার মতো আচরণ করে হামেশাই। বেশিরভাগ ক্ষেত্রেই তা বাবা-মায়ের কাছে আনন্দের তো বটেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের ওপর কঠোর হতে হয়, বিশেষত যখন বিষয়টি শিশুদের নিরাপত্তা ও সুস্থতার সঙ্গে যুক্ত। তাই অভিভাবকদের প্রয়োজন একটা জায়গায় সীমারেখা তৈরি করা। কিন্তু সন্তানকে সরাসরি ‘না’ বললে অনেক সময় তারা আঘাত পায়, কষ্ট পায় বা আবেগপ্রবণ হয়ে ওঠে। কীভাবে সামলাবেন সেইসব মুহূর্ত?

এই প্রসঙ্গে মনোচিকিৎসক, গেটওয়ে অফ হিলিং-এর প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ চাঁদনী তুগনাইট বলছেন, সন্তানকে ‘না’ বলা কোনও প্রত্যাখ্যান নয়, বরং ভালবাসারই প্রকাশ। তাঁর মতে, “অনেক সময় অভিভাবক মনে করেন ‘না’ শব্দটা কঠোর শোনায়, সন্তানকে আঘাত করতে পারে। কিন্তু সত্যি বলতে, যখন তা নরম সুরে অথচ দৃঢ়ভাবে বলা হয়, তখন কিন্তু তা আসলে ভালবাসারই ওপর নাম। সীমারেখা তৈরি করতে পারা শিশুদের সম্মান করতে পারা, ধৈর্য ও দায়িত্ববোধ শেখায় - যা তাদের ভবিষ্যতে সুরক্ষিত ও দায়িত্বশীল এক প্রাপ্তবয়স্ক হতে উঠতে সাহায্য করে।”

তিনি আরও বলেন, সন্তানকে কীভাবে ‘না’ বলা হচ্ছে, সেটাই মূল বিষয়। ধমকে বা অবহেলার সুরে বললে বাচ্চা মনে করতে পারে তার কথা শোনা হচ্ছে না। অথচ শান্ত, দৃঢ় ও কোমলভাবে বলা হলে তারা বোঝে সীমা মানে নিরাপত্তা ও ধারাবাহিকতা।

ডাঃ তুগনাইট জানালেন সন্তানকে ‘না’ বলার ৫টি বিশেষ উপায় -

১. আগে তার আবেগ বোঝার চেষ্টা করুন: না বলার আগে সন্তানের অনুভূতি বোঝার চেষ্টা করুন। যেমন: “আমি জানি তুমি আরও কিছুক্ষণ মোবাইলে গেম খেলতে চাইছ, কিন্তু এখন ঘুমোবার সময়।” এতে সহানুভূতি প্রকাশ পায়, আবার সীমারেখাও বজায় থাকে।

২. সহজ ব্যাখ্যা দিন: বাচ্চারা দীর্ঘ বক্তৃতা বোঝে না, স্পষ্ট কারণ চায়। যেমন: “না, আজ আর নতুন খেলনা কেনা হবে না, কারণ আমরা বিশেষ কিছু জন্য টাকা জমাচ্ছি।”

৩. বিকল্পের দিকে নজর ঘোরান: শুধু ‘না’ না বলে, ইতিবাচক বিকল্প দিন। যেমন: “ডিনারের আগে আইসক্রিম হবে না, তবে তুমি চাইলে আমার সঙ্গে হেলদি স্ন্যাক বেছে নিতে পারো।”

৪. শান্ত ও ধারাবাহিক থাকুন: বাচ্চারা কিন্তু আপনার সীমা পরীক্ষা করে। কিন্তু অভিভাবকের শান্ত ভঙ্গি তাদের আশ্বস্ত করে। আপনি যদি অতিরিক্ত খেলার সময় না দেন, তাতে অটল থাকুন। ধারাবাহিকতা আস্থা গড়ে তোলে।

৫. সম্মানজনক ভাষা ব্যবহার করুন: ‘না’ বলার ধরন থেকেই শিশুরা শেখে সীমারেখা তৈরি করা। কোমল কিন্তু দৃঢ় সুরে বললে বোঝে সীমা মানে আগ্রাসন নয়, দায়িত্বশীলতা।

শেষ পর্যন্ত, অভিভাবকের কাজ হল সন্তানকে বোঝানো যে, ‘না’ মানে তাদের আনন্দ কেড়ে নেওয়া নয়, বরং তাদের সুরক্ষার জন্যই সীমারেখা। শান্তভাবে বুঝিয়ে বললে শিশুরা প্রত্যাখ্যাত নয়, বরং বোঝে যে তাদের কথাও শোনা হচ্ছে। যখন ভালবাসা দিয়ে ‘না’ বলা হয়, তখন বোঝা যায় সেটি শাস্তি নয়, যত্নেরই প্রকাশ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি