ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

রাবিতে আরবি বিভাগে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৫:০৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৫:০৭:৩০ অপরাহ্ন
রাবিতে আরবি বিভাগে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি- সংগৃহীত
পরীক্ষার ফলাফলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ কলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত সব একাডেমিক কক্ষ ও প্রশাসনিক কক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন শ্লোগান দেন। এতে ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, গত এপ্রিলে আরবি চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর পরীক্ষার ফলাফল ঘোষণা নিয়ে তালবাহানা শুরু করেন শিক্ষকরা। ৫ মাস অতিবাহিত হলেও পরীক্ষার ফলাফল ঘোষণা না করায় তারা আন্দোলন শুরু করেছেন।

শিক্ষার্থীরা জানান, ফলাফল ঘোষণা করা না হলে তারা তালা খুলবেন না।

আরবি বিভাগের পরীক্ষা কমিটির চেয়ারম্যান বেলাল হোসেন জানান, একজন শিক্ষক খাতা মূল্যায়ন করতে দেরি হওয়ায়, ফলাফল দিতে দেরি হচ্ছে। ওই শিক্ষক মূল্যায়ন শেষে আগামীকাল পরীক্ষার খাতা বিভাগে জমা দেবে। আগামীকাল মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) মধ্যেই ফলাফল দেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার