ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন তানোরে তিন বছর যাবত ঝুলে আছে ব্রীজ নির্মাণ ঝুঁকি নিয়ে চলাচল সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের ২০ দিন হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ব্রাহ্মণবাড়িয়ার ফাহিম ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু লোভ দেখিয়ে শিশুকে আখক্ষেতে নিয়ে গেলেন রাশেদ, অতঃপর... বাগমারায় জেলা প্রশাসকের পরিদর্শন, শিক্ষা উপকরণ ও সহায়তা সামগ্রী বিতরণ মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, একাধিক এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি   আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ, জানালো বিশ্বব্যাংক আগস্ট মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা ​এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ আগামী শনিবার তিন দিনের সফরে রাজশাহী আসবেন ভূমিমন্ত্রী বর্ষায় জলাবদ্ধতা নিরসনে রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবি: বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ পদ্মায় নৌকাডুবির ২ দিন পর নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু উরফি জাভেদের খোলামেলা ভিডিও নিয়ে তোলপাড় বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

নেপালে ‘জেন-জি বিক্ষোভে’ সংঘর্ষ, নিহত ১৪

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৫:০১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৫:০১:২৫ অপরাহ্ন
নেপালে ‘জেন-জি বিক্ষোভে’ সংঘর্ষ, নিহত ১৪ ছবি- সংগৃহীত
নেপালে দুর্নীতি এবং বেশ কয়েকটি সামাজিক মাধ্যম অ্যাপের ওপর সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে জেন-জি বিক্ষোভকারীরা রাস্তায় নেমে এলে, তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘাতে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। হতাহতের এ সংখ্যা জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

প্রতিবেদন মতে, নেপালের রাজধানীতে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা কারফিউ ভেঙে সংসদের কাছের সংরক্ষিত এলাকায় প্রবেশ করার পর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
 
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে দেয়া হয়। ৪ সেপ্টেম্বর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে। 
 
সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (৮ সেপ্টেম্বর) প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু হলেও একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে সংঘাত শুরু হয়।

এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে প্রশাসন। 
 
এই আন্দোলনকে ‘জেন-জি রেভল্যুশন’ নাম দিয়েছেন বিক্ষোভকারীরা।
 
নেপালের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, অপব্যবহার রোধে সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে নিবন্ধিত না হওয়ায় ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয়ার উদ্যোগ নেয় নেপাল।
 
নেপাল সরকার বলছে, ভুয়া আইডি ব্যবহারকারীরা দেশে কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধ করছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করছে, যেখানে ৩ কোটি জনসংখ্যার ৯০ শতাংশই ইন্টারনেট ব্যবহার করেন। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন