ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাটহাজারীতে নাশকতা ও হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার বাংলাদেশ সীমান্তে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন, আতঙ্ক রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে ফেনীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি কাজল গ্রেফতার পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বিক্ষোভে দুই ড্রাম ট্রাকে আগুন দুর্গাপুরে তিন আদম দালালের ভয়াবহ প্রতারণার ফাঁদ আবাসিক হোটেলে পড়ে ছিল নারীর গলাকাটা মরদেহ গোপনে বিয়ে করলেন আলোচিত মডেল সুবাহ আমি নির্বাচনে হারিনি, পদত্যাগ করব না: মমতা অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে : হাসনাত আবদুল্লাহ হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ পায়ের পেশিতে টান, হাঁটতে গেলে যন্ত্রণা, ওষুধে নয় ব্যথা সারবে সহজ কিছু ব্যায়ামে মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেফতার শুষ্ক-রুক্ষ চুলের যত্ন দরকার ধাপে ধাপে, কী ভাবে নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ ‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও নৌহীদ! ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিন রাস্তায়

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৪:৪৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৪:৪৮:৫৬ অপরাহ্ন
উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিন রাস্তায় উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিন রাস্তায়
১৮৭৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী প্রথম শ্রেণীর নোয়াখালী পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা ব্রিজ সংলগ্ন আয়ুবপুর ও সাহাপুর গ্রামের তিনটি কাঁচা রাস্তায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী এ রাস্তাগুলোতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়ুবপুর ও সাহাপুরের মূল রাস্তা এবং শাখা দুটি কাঁচা রাস্তা দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, স্থানীয় দত্তবাড়ির মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম,  সমাজসেবক আকবর হোসেন জাবেদ, বিএনপি নেতা মো. সাহাব উদ্দিন, পাথরঘাটা জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ’সহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় বক্তারা অভিযোগ করেন, নোয়াখালী পৌরসভা  প্রতিষ্ঠার একশ ঊনচল্লিশ বছর শেষ হয়েছে। গত ৫০ বছর ধরে আয়ুবপুর ও সাহাপুর কাঁচা রাস্তা দিয়ে এই এলাকার মানুষ চলাচল করছে। বর্ষা মৌসুমে হাঁটু সমান কাদায় চলাচল করা দুঃসাধ্য হয়ে পড়ে। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া ও রোগীদের হাসপাতালে নেওয়াও হয়ে ওঠে কষ্টকর।

দত্তবাড়ি মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, প্রথম শ্রেণীর পৌরসভার বাসিন্দা হয়েও এই এলাকার মানুষকে এখনো কাঁচা রাস্তায় কাদামাটি আর পানির মধ্যে চলাচল করতে হয়। এটা লজ্জাজনক। এই রাস্তাগুলো দিয়ে চলাচল করতে গিয়ে শিক্ষার্থীদের নানা সময় র্দুঘটনার কবলে পড়তে হয়। ভারি যানবাহন এলাকায় প্রবেশ করতে পারে না, এতে এলাকার মানুষের জীবন-মান এখনো অবহেলিত। দ্রুত রাস্তাগুলো নির্মানের উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

স্থানীয় সমাজসেবক আকবর হোসেন জাবেদ অভিযোগ করে বলেন, প্রতিশ্রুতি শুধু কাগজে-কলমে, বাস্তবে কাজ নেই। জনগণের করের টাকায় উন্নয়ন হলেও আমরা বঞ্চিত। বিগত বছরগুলোতে আমাদের মৌলিক অধিকার এই রাস্তাগুলো নির্মাণে কোন উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের এই এলাকার মানুষের জীবন-মান উয়ন্ননের কথা বিবেচনায় রেখে দ্রুত আয়ুবপুর ও সাহাপুর মূল রাস্তা’সহ শাখা দুটি রাস্তা যেন নির্মাণের ব্যবস্তা করা হয়, আমরা প্রশাসনের কাছে এই দাবিই জানাচ্ছি।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শত শত নারী-পুরুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অংশ নেন। তারা বলেন, অবিলম্বে তিনটি রাস্তা নির্মাণ করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে

রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে