ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিনজন নিহত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড ১২ ঘণ্টা ঘুমোতেই হবে! ব্যস্ত দিনেও নিদ্রার সঙ্গে আপস নয় অনন্যার শ্রীলঙ্কার কারাগারে দু’দিন ধরে সংঘর্ষ, নিহত ২৫

কমলনগরে স্বর্ণের দুলের লোভে ২য় শ্রেণির ছাত্রীকে হত্যাচেষ্টা, নারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৪:৪৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৪:৪৬:১৫ অপরাহ্ন
কমলনগরে স্বর্ণের দুলের লোভে ২য় শ্রেণির ছাত্রীকে হত্যাচেষ্টা, নারী গ্রেপ্তার কমলনগরে স্বর্ণের দুলের লোভে ২য় শ্রেণির ছাত্রীকে হত্যাচেষ্টা, নারী গ্রেপ্তার
লক্ষ্মীপুরের কমলনগরে স্বর্ণের দুলের লোভে ৯ বছরের এক ছাত্রীকে হত্যা করার উদ্দেশ্যে মাথায় ইট দিয়ে আঘাতের অভিযোগে আরজু আক্তার (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে কমলনগর থানা পুলিশ রামগতির বালুরচর এলাকা থেকে তাকে আটক করে। তিনি চরফলকন ইউনিয়নের হাওলাদার বাড়ির অজি উল্যাহর মেয়ে। ভুক্তভোগী শিশু তাহমিনা আক্তার সাদিয়া (৯) একই ইউনিয়নের মধ্য চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আরজু প্রতিবেশী সাদিয়াকে খেলতে যাওয়ার কথা বলে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর তাকে নিয়ে ঘুরতে ঘুরতে করুণানগর ও ফজুমিয়ারহাট হয়ে কিল্লার রাস্তার পাশে নিয়ে কানের স্বর্ণের দুল জোরপূর্বক খুলে নেয়। সাদিয়া কান্না শুরু করলে সে শিশুকে মারধর করে। পরে চর লরেঞ্চ বাজারের এক জুয়েলারি দোকানে দুলটি ৭ হাজার ৫৫০ টাকায় বিক্রি করে দেয়।

এরপর স্বর্ণ নিয়ে ফের কান্নাকাটি করলে আরজু শিশুটিকে বাগানের এক পরিত্যক্ত জায়গায় নিয়ে হাত-পা বেঁধে মাথায় ইট দিয়ে আঘাত করে ফেলে রেখে যায়। সাদিয়া অচেতন হয়ে পড়লে হত্যার নিশ্চয়তা ভেবে আরজু নিজ বাড়িতে ফিরে যায়।

কিছুক্ষণ পর জ্ঞান ফিরে সাদিয়া পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এ সময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর রোববার সকালে শিশুটির মা নারগিস বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। এদিকে অভিযুক্ত আরজুকে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন কমলনগর থানার ওসি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর