ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

সাক্ষরতার হার গুরুত্বপূর্ণ কিন্তু আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কী শিখছি- জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৪:৪১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৪:৪১:৪৮ অপরাহ্ন
সাক্ষরতার হার গুরুত্বপূর্ণ কিন্তু আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কী শিখছি- জেলা প্রশাসক সাক্ষরতার হার গুরুত্বপূর্ণ কিন্তু আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কী শিখছি- জেলা প্রশাসক
সাক্ষরতার হার গুরুত্বপূর্ণ কিন্তু আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কী শিখছি- এমন মন্তব্য করেছেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। 

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় তাঁর সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আফিয়া আখতার বলেন, আমাদের দেশে এখন সাক্ষরতা হার প্রায় ৭৬ শতাংশ। আমরা উচ্চ শিক্ষিত হয়ে বসে আছি, ¯œাতোকত্তোর পাশ করে কোনো কাজ করছি না বা পাচ্ছি না। আমরা কাজের ক্যাটাগরি করে ফেলছি, আমি মাস্টার্স পাশ  করেছি, আমার দ্বারা সব কাজ করা সম্ভব না। এ ধরণের শিক্ষা আমাদের জন্য খুব একটা উপকারি নয়। 

তিনি বলেন, মাঝখানে একটা প্রজন্ম গড়ে উঠেছে তাদের বাবা-মা তাদের বলছে, খেলাধুলা না, খালি পড় আর পড়। শুধু পড়াতে কিছুই হবে না। পড়তে হবে, খেলতে হবে, সামাজিকতা শিখতে হবে। প্রযুক্তির ভিতরে ঢুকে যাওয়া চলবে না, এর ভিতরে ঢুকে গেলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমরা বিভিন্ন দিক দিয়ে শিক্ষা অর্জন করবো সাথে প্রযুক্তির শিক্ষাও গ্রহণ করবো। 

জাতি গঠনের মূল কাজ শিক্ষকদের মাধ্যমেই হয় উল্লেখ করে তিনি তাঁদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের শুধু ফলাফল ভিত্তিক পড়াশুনা দিয়েই তাদের মূল্যায়ন করা যাবে না, পাঠ্যক্রম বর্হিভূত কাজ দিয়েও মূল্যায়ন করতে হবে। এই কাজ সঠিকভাবে না করলে ভবিষ্যৎ আমাদের খুব একটা ভালো হবে না। আমরা শুধুমাত্র ডিগ্রিধারীদের ভারেই চাপা পড়ে যাব।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. রায়হানুর ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোসা. মাহবুবা খাতুন, জেলা শিক্ষা অফিসার মো.আব্দুল ওয়াহাব এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল দশটায় দিবসটি উপলক্ষ্যে ক্যালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক