ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ সাংবাদিকদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি চাঁদ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক ২ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ কর্মচারি সংসদের কার্যক্রমে নিষেধাজ্ঞা শাহজাদপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নৌকার মাঝি গ্রেফতার ৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক রাজশাহীতে লাইসেন্সবিহীন দুই প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা যৌন নিপীড়নের অভিযোগে মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা তিন দিনের আল্টিমেটাম রামেবি ভিসিকে অপসারণে, অভিযোগ অস্বীকার উপাচার্যের অরিজিতের পরে এ বার বড় ঘোষণা শ্রেয়া ঘোষালের! পুঠিয়া এসিল্যান্ড শিবু দাশের বাজার মনিটরিং একটি শিশুকে বড়ো করা সহজ, কিন্তু একজন মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ে কাজ করা কঠিন: বিভাগীয় কমিশনার প্রতিদিন ইফতারে জিলাপি খেলে শরীরে যা ঘটে নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক ‘প্রতি দিনই হুমকি পাই! অভ্যস্ত হয়ে গিয়েছি’: আয়েশা খান নাগরিকদের নিজ দায়িত্বে মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের রাণীশংকৈলে অনৈতিক কাজ করতে গিয়ে বিধবার সম্ভ্রমের দাম ৩লাখ! ইরানের ২০০০ জায়গায় হামলা, ধ্বংস নৌসেনার ১৭ জাহাজ! দাবি মার্কিন সেনার

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪৭ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৪:৩২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৪:৩২:৫২ অপরাহ্ন
বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪৭ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪৭ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ
তামাকজাত দ্রব্য ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি ও বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের (সংশোধিত-২০১৩) যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ’র উদ্যোগ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় মোট ৬৪৭ জন গণ-পরিবহন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।      

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে ‘পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ শিরোনামে আয়োজিত প্রশিক্ষণে পেশাদার গাড়ী চালকদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্য ক্ষতি বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন।

প্রশিক্ষণে প্রত্যক্ষ ও পরোক্ষ ধুমপানের কুফল, স্বাস্থ্য ঝুঁকি, তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে গণপরিবহন চালকদের (বাস,সিএনজি, লেগুনা, টেম্পু) অবহিত করা হয়। চালক ও চালকের সহকারীদের ধূমপানের ফলে গণপরিবহনে পরোক্ষভাবে ধূমপানের শিকার হন যাত্রীরা, বিশেষ করে নারী ও শিশুরা। ফলে ধূমপান না করেও একই রকম ক্ষতির শিকার হচ্ছেন তারা। এ সময় ভিডিও চিত্রের মাধ্যমে অংশ্যগ্রহণকারী চালকদের গণপরিবহনে ধূমপানের অপকারিতা বিষয়ে সু-স্পষ্ট ধারণা ও আইনের বাধ্যবাধকতা সম্পর্কে বাস চালকদের সামনে বিস্তারিত উপস্থাপন করা হয়।

পাবলিক প্লে­স যেমন বাস টার্মিনাল, বিমান বন্দর, রেলষ্টেশন, নৌ-বন্দর, সরকারী বিভিন্ন অফিসসহ গণ-জমায়েত স্থলে ধূমপান আইনত শাস্তিযোগ্য অপরাধ। যেসব স্থানে প্রত্যক্ষ ধূমপানকারিদের কারণে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন অনেক শিশু-মহিলাসহ সকল অধূমপায়ীরা।

গণ-পরিবহন শতভাগ তামাকমুক্ত রাখা ও আইনের বাস্তবায়ন করার লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন ও বিআরটিএ-র যৌথ উদ্যোগে প্রতি সপ্তাহেই নিয়মিতভাবে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।  

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক

৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক