ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষ্যে রাজশাহীতে বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৪:২৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৪:৩৮:৩৭ অপরাহ্ন
টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষ্যে রাজশাহীতে বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষ্যে রাজশাহীতে বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ের সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

সভায় জানানো হয়, বাংলাদেশে বছরে পৌনে ৫ লক্ষ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়, যার ৬১ শতাংশই শিশু। দেশে বছরে এ রোগে মৃত্যুবরণকারী ৮ হাজার জনের মধ্যে ১৫ বছরের নিচের শিশু ৬৮ শতাংশ। শিশুরাই বেশি টাইফয়েডে আক্রান্ত হচ্ছে বলে সরকার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে বিনামূল্যে এক ডোজ করে টাইফয়েডের টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর বয়স ১৫ বছর পার হলেও সে টিকা নিতে পারবে।

সভায় আরও জানানো হয়, টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন শুরু হবে ১২ অক্টোবর। ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রথম বারোদিন স্কুল পর্যায়ে এবং ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত আটদিন স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে। এই টিকা গ্রহণের জন্য শিশুর জন্ম নিবন্ধন সনদের ১৭ ডিজিট নম্বর ব্যবহার করে ভ্যাকসইপিআই ডট গভ ডট বিডি (
vaxepi.gov.bd) তে টাইফয়েড টিকার নিবন্ধন করতে হবে। ইতঃপূর্বে যারা এইচপিভি টিকার জন্য নিবন্ধন করেছিল তারা সরাসরি লগইন করে টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করতে পারবে। 

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, টাইফয়েড টিকা দান কর্মসূচি আমরা অবশ্যই সফল করব। এ কর্মসূচি সফল করতে তিনি অনলাইন রেজিস্ট্রেশন শতভাগ করার উপর গুরুত্বারোপ করেন এবং সেই লক্ষ্যে কর্মকৌশল ঠিক করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুরর হমানের সঞ্চালনায় সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ অংশ গ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের