ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

প্রেমিকের সাথে খেলাধুলায় মেতেছেন অভিনেত্রী সামান্থা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১২:২৪:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১২:২৪:০৬ পূর্বাহ্ন
প্রেমিকের সাথে খেলাধুলায় মেতেছেন অভিনেত্রী সামান্থা প্রেমিকের সাথে খেলাধুলায় মেতেছেন অভিনেত্রী সামান্থা
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পর্দায় যার উপস্থিতি ঝড় তোলে ভক্ত হৃদয়ে। অভিনয় করেছেন অনেক হিট সিনেমায়। এ প্রজন্মের দর্শকদের মাঝে আলাদা একটা ক্রেজ রয়েছে এই অভিনেত্রীকে ঘিরে।

ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় প্রেম করে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্যকে। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। দুজনের বিচ্ছেদের পর নাগা চৈতন্য বিয়ে করেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে। তবে সামান্থা অনেকটা সময় জড়াননি কারো সঙ্গে।

তবে সাম্প্রতিক সময়ে প্রেমের গুঞ্জন উঠেছে সামান্থাকে ঘিরেও। যত দিন যাচ্ছে, সেই গুঞ্জন আরো ডালপালা মেলছে। গুঞ্জন রয়েছে, জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরুর মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে সামান্থার। বিষয়টি নিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে গুঞ্জন।

আর দিনকে দিন সেই গুঞ্জনকে সত্যও প্রমাণ করছেন এই জুটি।

কিছু দিন আগে দুবাই ট্যুরে যান সামান্থা-রাজ। সামান্থা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। তাতে দেখা যায়, বিভিন্নভাবে সময় উপভোগ করছেন সামান্থা। একটি শটে দেখা যায়, কোনো পুরুষের হাত ধরে আছেন সামান্থা।

ওই ব্যক্তির পরেন জিন্স, গায়ে জ্যাকেট। তাছাড়া কখনো রাজের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছেন, কখনো কোনো অনুষ্ঠানে একসঙ্গে হাজির হচ্ছেন সামান্থা। কখনো বিমানে পাশাপাশি সিটে সামান্থা-রাজ। হাস্যোজ্জ্বল মুখে এই নির্মাতার কাঁধে মাথা রেখে বসে আছেন অভিনেত্রী।

এর আগে, গত মে মাসে সামান্থা তার ইনস্টাগ্রামে বেশ কটি ছবি পোস্ট করেছিলেন। তার একটিতে এমন দৃশ্য দেখা যায়; যা পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। গত জুলাই মাসেও যুক্তরাষ্ট্র সফরে যান রাজ-সামান্থা। দেশটির মিশিগান সিটিতে সামান্থার কাঁধে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। সব মিলিয়ে এই জুটি যে প্রেমের গভীর জলে ডুব দিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিকে, সামান্থার সঙ্গে রাজ নিদিমারুর ছবি দেখে খুশি অভিনেত্রীর অনুরাগীরা। অনেকেই প্রশ্ন করছেন, অফিসিয়ালি কবে ঘোষণা হবে দুজনের সম্পর্কের। কারো কারো পরামর্শ, ‘দ্রুত বিয়েটা সেরে নিন।’ তবে এই জুটি নিজেদের মুখ বন্ধ রেখেছেন ভালোভাবেই। সম্পর্কে গোপনীয়তা অবলম্বন করছেন বেশ জোড়ালোভাবেই। এখন সময়ই বলে দেবে, দুজনের সম্পর্কের বিষয়টি কতটা সত্য।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ