ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র ও গুলি, ঘটনা কী?

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১২:০২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১২:০২:৪১ পূর্বাহ্ন
ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র ও গুলি, ঘটনা কী? ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র ও গুলি, ঘটনা কী? Copied from: https://rtvonline.com/
যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত ভারতীয় কাঁচামরিচবাহী একটি ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩ পিস এয়ারগুলি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় ভারত থেকে আসা ওই ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বেনাপোল আইসিপি কার্গো ইয়ার্ড টার্মিনালের আমদানি-রপ্তানি মেইন গেট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ভারতীয় ট্রাকের চালক গুরজীত সালুজা (৩১) ও হেলপার রাম দাস নাওয়াদি (২৪)। তারা দুজনই ভারতের মধ্য প্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির হাবিলদার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল ভারতীয় একটি ট্রাকে (সিজি-০৪পিইউ-৫২৮৮) তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩টি এয়ারগুলি উদ্ধার করা হয়। 

জিজ্ঞাসাবাদে আটকরা জানান, প্রথমবারের মতো বাংলাদেশে তারা কাঁচামরিচবাহী ট্রাক নিয়ে এসেছেন। নিজেদের নিরাপত্তার জন্য ভারতের স্থানীয় বাজার থেকে এয়ার পিস্তলটি কিনেছেন তারা।

জানা যায়, আটক ট্রাকের কাঁচামরিচের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার শিমু এন্টারপ্রাইজ। এর সিএন্ডএফ এজেন্ট ওমর অ্যান্ড সন্স। আটক ভারতীয় নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি আমদানিকৃত একটি পণ্যবাহী ট্রাকের ড্রাইভার একটি পিস্তল বহন করে বেনাপোল বন্দরে প্রবেশ করেছেন। পরে পণ্যবাহী ট্রাক তল্লাশি করে একটি এয়ার পিস্তলসহ কিছু গুলি জব্দ করা হয়েছে। মামলা দিয়ে আটক চালক ও হেলপারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান