ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নাগেশ্বরীতে ৮ বছরের শিশু বলাৎকারের পর হত্যা, সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার; আটক ৪

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ১১:৫৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ১১:৫৮:৪৭ অপরাহ্ন
নাগেশ্বরীতে ৮ বছরের শিশু বলাৎকারের পর হত্যা, সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার; আটক ৪ নাগেশ্বরীতে ৮ বছরের শিশু বলাৎকারের পর হত্যা, সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার; আটক ৪
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের অভিযোগ, প্রতিবেশী যুবক মমিনুল ইসলাম (২২) শিশুটিকে বলাৎকারের পর হত্যা করে লাশ গোপন করার জন্য সেপটিক ট্যাংকের ভেতর ফেলে রাখে। ঘটনার পর থেকেই মমিনুল পলাতক রয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ছিট মালিয়ানি এলাকায়। নিহত শিশু মুরসালিন মিয়া (৮) ওই এলাকার মশিউর রহমান মুছা ও মনজু দম্পতির ছোট ছেলে। অভিযুক্ত মমিনুল ইসলাম পার্শ্ববর্তী ফরিদ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় মমিনুলের মা মহসেনা বেগম, বোন ফাহিমা খাতুন (১৮) এবং প্রতিবেশী নজরুল ইসলাম ও তার স্ত্রী মনজু বেগমকে সহযোগিতার অভিযোগে আটক করেছে পুলিশ।

পরিবার জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বড় ভাইয়ের বিয়ের আলোচনা চলাকালে মমিনুল একাধিকবার মুরসালিনকে ডেকে নেয়। পরে সে শিশুটিকে নিজের ঘরে নিয়ে দরজা বন্ধ করে মোবাইলে ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে বলাৎকারের পর হত্যা করে।

শুক্রবার সন্ধ্যায় মুরসালিনের খোঁজ না পেয়ে তার মা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। তখন মমিনুল ও তার মা জানায় শিশুটিকে তারা দেখেনি। এরপর রাতেই তারা ঘরে তালা ঝুলিয়ে আত্মগোপন করে। শিশুটিকে না পেয়ে পরিবার এলাকায় মাইকিং করে সংবাদ দেয়।

শনিবার রাত আটটার দিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে মমিনুলের বাড়ির পেছনের সেপটিক ট্যাংকের ভেতর শিশুর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ সময় বিক্ষুব্ধ জনতা মমিনুলের বাড়ি ও তার নানার বাড়িতে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিস এসে তা নেভালেও ঘরের সবকিছু পুড়ে যায়।

পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সহযোগিতার অভিযোগে চারজনকে আটক করে থানায় নেয়া হয়। তবে মূল আসামি মমিনুল ইসলামসহ তার বাবা ফরিদ উদ্দিন, ভায়রা আব্দুল্লাহ ও শ্যালক মাসুম মিয়া এখনও পলাতক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩