ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

একদলীয় শাসনব্যবস্থা রুখতে পিআর পদ্ধতির বিকল্প নেই : রাজশাহীতে অধ্যক্ষ শাহাবুদ্দিন

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ১০:১৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ১০:১৮:০০ অপরাহ্ন
একদলীয় শাসনব্যবস্থা রুখতে পিআর পদ্ধতির বিকল্প নেই : রাজশাহীতে অধ্যক্ষ শাহাবুদ্দিন একদলীয় শাসনব্যবস্থা রুখতে পিআর পদ্ধতির বিকল্প নেই : রাজশাহীতে অধ্যক্ষ শাহাবুদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, দেশে যেন বারবার স্বৈরশাসন ফিরে না আসে এবং একদলীয় শাসনব্যবস্থার অবসান ঘটে, এর জন্য সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা (পিআর পদ্ধতি) চালু করা জরুরি।

রবিবার বিকালে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে জেলা আমীর ও সেক্রেটারিদের নিয়ে অনুষ্ঠিত জোন বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে। বহুদলীয় প্রতিনিধিরা সংসদে মতামত দেওয়ার সুযোগ পাবেন। এতে কোনো একক দল ইচ্ছেমতো আইন প্রণয়ন বা জনবিরোধীভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারবে না।

তিনি আরও বলেন, জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটাতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই পদ্ধতি একমাত্র কার্যকর সমাধান।

বৈঠকে জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জোন টিম সদস্য প্রফেসর ড. আবুল হাসেম, অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলসহ রাজশাহী অঞ্চলের জেলা আমীর ও সেক্রেটারিগণ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা