ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার- ৩

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ১০:১১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ১১:৩৩:৪৩ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার- ৩ রাজশাহী মহানগরীতে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার- ৩
রাজশাহী মহানগরীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পবা থানা পুলিশ পৃথক দুইস্থানে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা এবং ৩৯০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টা থেকে রাত সাড়ে ৮টায় পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

এরম মধ্যে নগরীর চন্দ্রিমা থানা ও  ভদ্রা পার্ক এলাকায় অভিযান চালিয়ে মোঃ মুরাদ শেখকে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। 

গ্রেফতার মাদক কারবারী, মোঃ মুরাদ শেখ (৪৫), সে  নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার মৃত তৌহিদ শেখের ছেলে। তবে আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক পালিয়ে যায়। 

একই দিনে রাত সাড়ে ৮টায় পবা থানার বাগধানী মোড় এলাকা থেকে ৩৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মোঃ দারেশ সরকার ওরফে দারেজ (২৬) ও মোঃ কামরুল ইসলাম (১৭) নামের দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করে এসআই প্রতাপ কুমার রায় ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ দারেশ সরকার ওরফে দারেজ (২৬), সে রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী এলাকার মোঃ মুনসুর সরকারের ছেলে ও মোঃ কামরুল ইসলাম (১৭), সে একই থানার বাগধানী উলাপুর এলাকার মোঃ কামাল ইসলামের ছেলে।

রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মহানগরীর চন্দ্রিমা ও পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩