ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

রাজশাহীতে আদিবাসী উচ্ছেদ আতঙ্ক, নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে নাগরিক সমাজের প্রতিনিধি দল

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৯:৪২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৯:৪২:২০ অপরাহ্ন
রাজশাহীতে আদিবাসী উচ্ছেদ আতঙ্ক, নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে নাগরিক সমাজের প্রতিনিধি দল রাজশাহীতে আদিবাসী উচ্ছেদ আতঙ্ক, নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে নাগরিক সমাজের প্রতিনিধি দল

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোল্লাপাড়াস্থ আদিবাসী পাহাড়িয়ার গ্রামে উচ্ছেদ আতঙ্কে দিন কাটানো জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের ভিটেমাটি রক্ষার লড়াইয়ে একাত্মতা প্রকাশ করেছে নাগরিক সমাজের একটি প্রতিনিধিদল। 
রবিবার সকালে গ্রামটি পরিদর্শনের পর প্রতিনিধিদলের সদস্যরা পাহাড়ি জনগোষ্ঠী উচ্ছেদ বন্ধ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা পাহাড়ি জনগোষ্ঠীভুক্ত মানুষদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যা ও উদ্বেগের কথা শোনেন। তারা বলেন, আদিবাসী পাহাড়িদের ভ‚মি অধিকার নিশ্চিত করতে হবে এবং ভ‚মিদস্যুদের হাত থেকে তাদের রক্ষা করতে হবে।
প্রতিনিধিদল সরকারের কাছে অবিলম্বে এই সমস্যা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা করা এবং তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
নাগরিক সমাজের প্রতিনিধিদল তিনটি মূল দাবির উপর গুরুত্বারোপ করেন:
১. উক্ত ভ‚মির দলিল সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিতরণ ও আবাসনের ব্যবস্থা করতে হবে।
২. আদিবাসী পাহাড়িদের উচ্ছেদ বন্ধে সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
৩. ভ‚মিদস্যু সাজ্জাদ আলীকে দ্রæত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
সাংবাদিক ও কবি সোহরাব হাসান, নাগরিক উদ্যাগের প্রধান নির্বাহী জাকির হোসেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম এর কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা শাখার সভাপতি জামাত খান, বøাস্ট-প্রধান কার্যালয়ের প্রতিনিধি মোঃ মিনহাজুল কাদির, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সিসিবিভিও সমন্বয়কারী আরিফ ইথার, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস, বøাস্ট-রাজশাহী জেলা সমন্বয়কারী সামিনা বেগম, স্বেচ্ছাসেবক সম্্রাট রায়হান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ