ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

রাজশাহীতে যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ, গ্রেফতার ৩ ধর্ষক

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৯:১৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৯:১৩:৫৬ অপরাহ্ন
রাজশাহীতে যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ, গ্রেফতার ৩ ধর্ষক রাজশাহীতে যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ, গ্রেফতার ৩ ধর্ষক
রাজশাহী মহানগরীতে প্র্রেমের ফাঁদে ফেলে এক যুবতীকে (২২), গণধর্ষণের মামলার মূলহোতা সহ ৩জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

রবিবার ভোর সাড়ে ৫টায় মহানগরীর চন্দ্রিমা থানাধীন উজিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মূল হোতা আরিয়ান শাফী ওরফে আরিফ (২৬), সে মহানগরীর চন্দ্রিমা থানাধীন উজিরপুর এলাকার মোঃ সাজ্জাদ আলীর ছেলে, শান্ত (২৫) সে একই থানার ভদ্রা জামালপুর এলাকার মোঃ আলমের ছেলে ও পিয়াম (২৫), সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ গ্রেটাররোড এলাকার মোঃ আসিফ হাসান সোহেলের ছেলে। 

রবিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, ভুক্তভোগী যুবতীর (২২) সাথে মামলার আরিয়ান শাফীর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

গত (৩০ আগস্ট) বিকাল ৫টার দিকে আরিয়ান শাফী যুবতীকে নগরীর মতিহার থানার ভদ্রা ব্রিজের উপর দেখা করার কথা বলে ডাকে। যুবতী প্রেমের টানে সেখানে গেলে আরিয়ান শাফী তাকে বন্ধুর স্ত্রীর জন্মদিনের কেক কাটার কথা বলে একটি রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। প্রথমে যুবতী রাজি না হলেও, প্রেমিকের অনুরোধে সে রিক্সায় করে যেতে রাজি হয়। ওই দিন বিকাল ৬টার দিকে তারা মহানগরীর বোয়ালিয়া থানাধীন কুমরপাড়া আলুপট্টি মোড়ের পদ্মা মন্দিরের সামনে অপর আসামি আজোয়াদ আব্দুল্লাহর বসতবাড়ির একটি রুমে যুবতীকে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। এরপর মামলার মূলহোতা আরিয়ান শাফী প্রথমে যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং অন্যান্য আসামীরা ধর্ষণের ভিডিও ধারণ করে। এরপর আসামী শান্ত ও পিয়াম জোরপূর্বক যুবতীকে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে।

পরে তারা ঘটনার বিষয়ে প্রকাশ না করা জন্য যুবতীকে হুমকি দিয়ে একটি রিক্সায় তুলে দেয়। 

এরপর গত (৩ সেপোটম্বর) আরিয়ান শাফী মোবাইল ফোনের মেসেঞ্জারের মাধ্যমে যুবতীকে জানায়, তার সাথে দেখা না করলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে  (ফেসবুকে) ছড়িয়ে দেবে।

এ ঘটনায় যুবতী বাদী হয়ে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় আসামিদের বিরুদ্ধে একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। বোয়ালিয়া থানার মামলা নং-১০, তারিখ-০৪/০৯/২০২৫। মামলার পর র‌্যাবের তৎপরতায় রবিবার ভোরে গণধর্ষণ মামলার মূল হোতা-সহ তিন আসামীকে গ্রেফতার করে র‌্যাব। 

এদিন দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর