ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

মহানগর বিএনপিতে রবিউল আলম মিলুকে শীর্ষ নেতৃত্বে দেখতে চায় নেতাকর্মীরা

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৯:০৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৯:১৯:৪৮ অপরাহ্ন
মহানগর বিএনপিতে রবিউল আলম মিলুকে শীর্ষ নেতৃত্বে দেখতে চায় নেতাকর্মীরা মহানগর বিএনপিতে রবিউল আলম মিলুকে শীর্ষ নেতৃত্বে দেখতে চায় নেতাকর্মীরা
রাজশাহী মহানগর বিএনপির রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক কাউন্সিলর মোঃ রবিউল আলম মিলু। মহানগরীর তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে শীর্ষ নেতৃত্বে দেখতে চেয়ে জোর দাবি জানিয়েছেন। 

তাদের মতে, মিলু একজন পরীক্ষিত নেতা, যিনি বারবার রাষ্টীয় নিপীড়নের শিকার হয়েও আন্দোলনের ময়দান থেকে একচুলও সরে যাননি।

দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে মোঃ রবিউল আলম মিলু বহু নির্যাতন ও ত্যাগের মধ্য দিয়ে গেছেন। রাজপথে তার দৃঢ় অবস্থান এবং প্রতিক‚ল পরিস্থিতিতেও অবিচল সংগ্রাম তাকে সাধারণ নেতাকর্মীদের কাছে একজন প্রকৃত অভিভাবক হিসেবে পরিচিতি এনে দিয়েছেন। 

নেতা-কর্মীরা মনে করেন, দুঃসময়ে তিনি যেভাবে দলের পাশে ছিলেন এবং নেতাকর্মীদের আগলে রেখেছেন, তা তাকে শীর্ষ নেতৃত্বের জন্য অপরিহার্য করে তুলেছে।

রাজশাহীর ৩০টি ওয়ার্ডে বিএনপির নেতৃবৃন্দকে একত্রিত করার ক্ষেত্রে মিলুর সক্ষমতা বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সাংগঠনিক দক্ষতা এবং কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক তাকে এই পদের জন্য যোগ্যতম প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মহানগর বিএনপির সাধারণ নেতাকর্মীরা একবাক্যে বলছেন, রাজশাহী মহানগর বিএনপির শীর্ষ তিন নেতার মধ্যে আমরা মোঃ রবিউল আলম মিলুকে দেখতে চাই।

নেতাকর্মীরা বিশ্বাস করেন, রবিউল আলম মিলুর মতো ত্যাগী, সৎ ও কর্মীবান্ধব নেতার যথাযথ মূল্যায়ন হলে শুধু মহানগর বিএনপি নয়, পুরো দলই একটি শক্ত ভিত পাবে। তাদের প্রত্যাশা, কেন্দ্রীয় নেতৃত্ব যদি সময়োপযোগী এই সিদ্ধান্ত নেয়, তবে রাজশাহী মহানগর বিএনপি আগামী দিনে আরও সুসংগঠিত ও জনআকাঙ্খার প্রতীক হয়ে উঠবে।

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বর্তমানে দলের ক্রান্তিকালে এমন একজন অভিজ্ঞ ও ত্যাগী নেতার নেতৃত্বে আসা দলের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। মিলুর নেতৃত্ব মহানগর বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার