ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৪:৩৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৪:৩৩:৫৭ অপরাহ্ন
কিশোরগঞ্জে কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে একটি কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে গেছে। এতে বাজার করতে আসা দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (২৩ মে) সকাল পৌনে ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সি বাড়ির আঙ্গুর মিয়া (৪৫) ও একই ইউনিয়নের আকবরনগর গ্রামের আলির বাড়ির মো. হালিম মিয়া (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি কাঠবোঝাই ট্রাকচাপায় দুইজন পথচারী নিহত হয়েছেন। এ সময় ট্রাকচাপায় দুটি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীসহ ১০ পথচারী আহত হন। তারা উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী শাহ আল মিয়া বলেন, সকাল সাড়ে ৭টার দিকে একটি ট্রাক সড়কের ভৈরবমুখী দুটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে বাজারের ভেতরে গাছের সঙ্গে ধাক্কা লেগে থামে। এ সময় বাজার করতে আসা দুজন ট্রাকচাপায় মারা যান।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান বলেন, সকালে ৯৯৯ কল পেয়ে দুর্ঘটনাস্থলে এসে দুজনের মৃত্যুর খবর পাই। একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। আরেকজন হাসপাতাল নেওয়ার পথে মারা যান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩