ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ১১:০৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ১১:০৪:২১ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কালেরকণ্ঠের সাংবাদিক ও সাংস্কৃতিকর্মী হারুন অর রশিদের উপর দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহার ও সাজানো ডাকাতির ঘটনার রহস্য জনসম্মুখে প্রকাশের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তারা কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, দ্রুত মামলা প্রত্যাহার ও ডাকাতি ঘটনার রহস্য জনসম্মুখে না নিয়ে আসলে থানা অবরোধ ও থানা ঘেরাও করা হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় সাংবাদিক সমাজ ও সাংস্কৃতিক কর্মীগণের আয়োজনে এ মানবন্ধন ও সড়ক অবরোধ করা হয়। দুই ঘন্টাব্যাপী চলা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচীতে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনটিএন বাংলার স্টাফ রিপোর্টার ফিরোজ আমিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার জয় মহন্ত অলক,গাজী টিভির সাংবাদিক এমদাদুল হক ভুট্টো, এনটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ, রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন জীবন, বালিয়াডাঙ্গীর সিনিয়র সাংবাদিক এস এম মশিউর রহমান সরকার, স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, অভিনয় শিল্পী আব্দুর রউফ, সাংস্কৃতিক কর্মী ফজলুর রহমান, সাংবাদিক ইলিয়াস আলী, জানে আলম, নুরে আলম সাদ্দাম, মিলন আক্তারসহ অন্যান্যরা।

সেখানে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার বলেন, সাগর-রুনি হত্যা, সাংবাদিক তুহিন হত্যা, সাংবাদিকদের মামলা দিয়ে বিগত সময়ে কন্ঠরোধ করার চেষ্টা ব্যর্থ হয়েছে। আগামীতেও সাংবাদিকদের কন্ঠরোধ করা যাবে না। মামলা প্রত্যাহার না হলে বালিয়াডাঙ্গীর সাংবাদিকদের সব ধরণের কর্মসূচীতে সাথে ঠাকুরগাঁও জেলার সাংবাদিকরা এবং দ্রুত সময়ের মধ্যে এই মামলার রহস্য প্রশাসনের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরতে হবে।

এসময় অন্যান্য সাংবাদিকরা আরও বলেন, তদন্ত ছাড়াই সাংবাদিক হারুন অর রশিদের নামে বালিয়াডাঙ্গী থানা পুলিশ চাঁদাবাজির মামলা নিয়েছে। মামলাটির বাদী আওয়ামী লীগ পরিবারের লোকজন। এই মামলা দ্রুত প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচী ঘোষণা হুশিয়ারী দেন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা।

প্রসঙ্গত: গত ২৮ আগস্ট কালেরকণ্ঠের বালিয়াডাঙ্গী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় চাঁদাবাজির অভিযোগ করে ছাত্রলীগ নেতার পরিবার। সেই অভিযোগের তদন্ত না করেই রাতে মামলা রুজু করে পুলিশ। গত রবিবার স্বপরিবারে আদালত থেকে জামিনে আসলেও ওই পরিবারটি ডাকাতির নাটক সাজিয়ে পুনরায় মামলা দায়েরের চেষ্টা করে।

গত বুধবার (০৩ সেপ্টেম্বর) সংবাদ করে পুলিশি হয়রানীর প্রতিবাদ জানানে সংবাদকর্মীরা ওইদিন রাতে গিয়ে থানায় ৪৮ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডাকাতির ঘটনার রহস্য জনসম্মুখে প্রকাশের আল্টিমটোম দিয়ে আসেন। পুলিশ পদক্ষেপ না নেওয়ার কারণে শনিবার রাস্তায় দাঁড়ায় সাংবাদিকরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার