ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন

নিয়ামতপুরে নিখোঁজের ২ দিন পর শিশুর ভাসমান লাশ উদ্ধার, আটক ১

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ১০:৫৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ১০:৫৯:৪০ অপরাহ্ন
নিয়ামতপুরে নিখোঁজের ২ দিন পর  শিশুর  ভাসমান লাশ উদ্ধার, আটক ১ নিয়ামতপুরে নিখোঁজের ২ দিন পর শিশুর ভাসমান লাশ উদ্ধার, আটক ১
নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের দুইদিন পর মমতা (১১)  নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার  (৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তল্লা বদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মমতা ওই এলাকার মিনহাজুল ইসলামের মেয়ে।

পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু মমতা  তল্লা বদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল । গত ৪ সেপ্টেম্বর সকালে স্কুলে যাবার পথে নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও পুলিশ অভিযান চালিয়েও কূলকিনারা পাচ্ছিলেন না। আজ পুকুরের পাশ দিয়ে এক মহিলা হেঁটে যাওয়ার সময় বিকট গন্ধ পান।  সন্দেহ হলে আশেপাশের লোকজনকে জানালে তারা এসে মমতার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত