ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক লালপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীতে কুখ্যাত মাদক কারবারী ভগা মিলনসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার তানোরে চাল ডিলারের বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগ প্রমান হয়নি নওয়াপাড়া থেকে বানেশ্বর, হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখা বিএনপি নেতার মারপিটে বিধবা নারী হাসপাতালে চারঘাটে পাথরের ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ রাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান রাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলন চাউল ব্যবসায়ীদের প্রায় কোটি টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে সাংবাদিক সমাজে শোক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক রাজশাহী মহানগরীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২

তাপমাত্রা নিয়ে ‘দুঃসংবাদ’

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ১০:৪৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ১০:৪৫:৫৮ অপরাহ্ন
তাপমাত্রা নিয়ে ‘দুঃসংবাদ’ তাপমাত্রা নিয়ে ‘দুঃসংবাদ’
রাজধানীসহ প্রায় সারা দেশেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। দেশের আট বিভাগে এই অবস্থা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং সুস্পষ্ট লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার