ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি

‘সুন্দরী’ জাহ্নবী কপূরকে নিয়ে প্রকাশ্যে হাসিঠাট্টা!

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০৮:৪৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৮:৪৩:০০ অপরাহ্ন
‘সুন্দরী’ জাহ্নবী কপূরকে নিয়ে প্রকাশ্যে হাসিঠাট্টা! ‘সুন্দরী’ জাহ্নবী কপূরকে নিয়ে প্রকাশ্যে হাসিঠাট্টা!.........
জাহ্নবী কপূরকে নিয়ে মশকরায় শামিল হয়ে বিপাকে পড়লেন সোনম বাজওয়া। গত মাসে মুক্তি পেয়েছে জাহ্নবীর ছবি ‘পরম সুন্দরী’। সেই ছবিতে জাহ্নবীর অভিনয় নিয়ে মশকরা করেছেন এক নেটপ্রভাবী। সেই ঠাট্টায় সম্মতি দিয়ে কটাক্ষের শিকার সোনম।

‘পরম সুন্দরী’ ছবিতে এক দক্ষিণী যুবতীর চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী। তাঁর চরিত্রের নাম ‘সুন্দরী’। ছবিতে তাঁর সংলাপ বলার ধরন নিয়ে সমালোচনা হয়েছে। নিন্দকদের দাবি, সংলাপগুলো মোটেই ঠিক করে বলতে পারেননি জাহ্নবী। তবে অভিনেত্রীর অনুরাগীদের দাবি, দক্ষিণী কন্যার বেশে একেবারে যথাযথ অভিনেত্রী। এই আলোচনার মধ্যেই এক জনপ্রিয় নেটপ্রভাবী অনালী সেরেজো জাহ্নবীকে ব্যঙ্গ করে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নেন।

অনালীর ভিডিয়ো সমাজমাধ্যমে সাড়া ফেলে। বহু অভিনেতার ব্যঙ্গ করেন তিনি। এই ভিডিয়োটিও তাঁর অনুরাগীদের চোখে পড়ে। অনালীর ভিডিয়োর মন্তব্য বিভাগে কয়েকটি ইমোজি পোস্ট করেন সোনম। সেই ইমোজি স্পষ্ট বলে দেয়, ভিডিয়োটি দেখে হেসে গড়িয়ে পড়েছেন সোনমও। সেখান থেকেই সমস্যার শুরু।

জাহ্নবীর অনুরাগীরা একহাত নেন সোনমকে। এক অনুরাগী লেখেন, “সোনমের নিজের দিকে তাকানো উচিত। নিজে অভিনয় কতটা পারেন, অন্য কাউকে নিয়ে মশকরা করার আগে সেটা দেখা উচিত।” আর এক নেটাগরিক লেখেন, “আসলে বলিউডের তারকাসন্তান আর এক বহিরাগত কখনও পরস্পরের বন্ধু হতে পারে না।”

‘পরম সুন্দরী’ ছবিতে জাহ্নবীর বিপরীতে দেখা গিয়েছে সিদ্ধার্থ মলহোত্রকে। অন্য দিকে সোনমও ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘বাগী ৪’ নিয়ে। এই ছবিতে টাইগার শ্রফের বিপরীতে সোনম ছাড়াও দেখা যাবে হরনাজ় সন্ধুকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী