ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে দম্পতিসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিংড়ায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে রাস্তায় ? চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু রুয়েটে আউটকাম বেজড এডুকেশনের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত বাসার বেজমেন্ট থেকে ৭ টুকরো দেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৪২ জন হামে আক্রান্ত ফরিদপুরে পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা, ঘটনা ধামাচাপা দিতে ২টি লাশ মাটিচাপা আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের ২০ মণের ‘কালু’কে নিয়ে বিপাকে মমিন নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি, ছাত্রদলের প্রতিক্রিয়া বিরল প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু অভিমানের শেষ ঠিকানা ফাঁসির দড়ি: রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে যুবকের আত্মহনন পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা ইরানের খারাপ সময় আসতে চলেছে! চিন থেকে ফিরে হুঙ্কার ট্রাম্পের ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের

অবৈধ পার্কিং ও কাগজপত্র না থাকার পরও কার্ভাডভ্যান ধরে ছেড়ে দেওয়ার অভিযোগ সার্জেন্টের বিরুদ্ধে

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০৭:৪৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৭:৪৬:৫১ অপরাহ্ন
অবৈধ পার্কিং ও কাগজপত্র না থাকার পরও কার্ভাডভ্যান ধরে ছেড়ে দেওয়ার অভিযোগ সার্জেন্টের বিরুদ্ধে অবৈধ পার্কিং ও কাগজপত্র না থাকার পরও কার্ভাডভ্যান ধরে ছেড়ে দেওয়ার অভিযোগ সার্জেন্টের বিরুদ্ধে
রাজশাহী মহানগরীর ব্যস্ততম সিঅ্যান্ডবি মোড়ে মেসার্স ইন্টারপ্রাইজ নামক একটি খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সবুজ রঙের কার্ভাডভ্যান অবৈধভাবে টার্নিংয়ে পার্কিং করে রাখা হয়েছিলো। এসময় ভ্যানের চালক নূর মোহাম্মদ আলিফ মোবাইলে কথা বলছিলেন।

প্রত্যক্ষদর্শী সংবাদিক মোঃ কাওসার মাহমুদ বলেন, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে আরএমপি ট্রাফিক বিভাগের সার্জেন্ট হাফিজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্যানের বৈধ কাগজপত্র দেখতে চান। তবে চালক কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

এসময় কোম্পানির একজন লোকও উপস্থিত ছিলেন এবং সাংবাদিকের সামনে গাড়ি না ছাড়লেও পরে তিনি গাড়িটি ছেড়ে দেন।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক কাওসারের প্রশ্নের জবাবে সার্জেন্ট হাফিজ জানান, কাগজপত্র না থাকায় মামলা করতে পারিনি বলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে সাংবাদিকের অভিযোগ, ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর সার্জেন্ট হাফিজ মালিক ও ভ্যানচালকে ছেড়ে দিয়েছেন। সার্জেন্ট হাফিজের মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, ভ্যানটিতে কাঁচামাল থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। 

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সিঅ্যান্ডবি মোড়ের সিসি ক্যামেরাগুলো ভাঙচুর করা হয়েছিল। বর্তমানে সিসি ক্যামেরা না থাকায় প্রায়শই ট্রাফিক সার্জেন্টরা অজ্ঞাত করনে কিছু কিছু যানবাহন ছেড়ে দেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনা আরএমপি ট্রাফিক বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন ওঠেছে। 

এ ব্যপারে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম এর মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, কাগজ বিহীন যানবাহন সাজেন্ট ধরে ছেড়ে দেওয়ার কোন সুযোগ নাই। তবে আমাকে সম্পূর্ণ ঘটনার বিষয়টি জানালে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই মুখপাত্র।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু