ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার সাফল্যের তীব্র ক্ষুধা মেসির আসল শক্তি: রদ্রিগেজ লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের ‘চাহিদা’ তুঙ্গে গরমে কি পা-ঢাকা জুতো এড়িয়ে চলা উচিত? পরলে কী কী বিষয়ে সতর্ক হবেন জেনে নিন আম দিয়ে বানিয়ে ফেলুন নানা রকম মিষ্টি, রইল এক ডজন উপায় পুরনো স্মার্টফোন হাতবদলের আগে কোন কাজগুলি না করলে বড় বিপদে পড়তে পারেন এই প্রথম মানবভ্রূণের জিনবিন্যাস ‘নিখুঁত ভাবে’ বদলে দিলেন বিজ্ঞানীরা! হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা করে দিলো বিজেপি সরকার  লেবাননে এ বার ইজরায়েলি বাহিনীর নিশানায় জাতিসংঘের শান্তিসেনাও! গোলাবর্ষণে নিহত ১ বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা, সামনে বড় পতন ঘটবে! রংপুরে পানিতে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু কন্যা সন্তানের মা হলেন বুবলী চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন হান্নান মাসউদের বিরুদ্ধে ‘৩ কোটি টাকা দাবির’ তথ্য ফাঁস: ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনচেষ্টায় বাধা দিলো বিজিবি নগরীতে ইয়াবা ও হেরোইন সহ নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ২

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী উদযাপন

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০৬:১১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৬:১১:৩৯ অপরাহ্ন
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী উদযাপন রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী উদযাপন
রাজশাহী নগরীতে উৎসবমুখর পরিবেশে ও যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে নগরীতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাজার শরিফে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আয়োজকরা। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শনিবার সকাল থেকেই রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা কর্মসূচি শুরু হয়। এতে রাজশাহীর ধর্মপ্রাণ মুসলমানরা স্বতঃস্ফ‚র্তভাবে অংশগ্রহণ করেন। তারা প্রিয় নবীর আদর্শকে জীবনে ধারণ করার আহ্বান জানান।

এদিন সকাল পৌনে ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শুরু হয় সবচেয়ে বড় জশনে জুলুস বা ধর্মীয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালীন সময়ে অংশগ্রহণকারীরা কুরআন তেলাওয়াত, সূরা পাঠ, হামদ ও নাত পরিবেশন করেন। এ সময় মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর শানে দরুদ শরীফ পাঠ করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়।

আয়োজকরা জানান, জশনে জুলুসে রাজশাহীর ধর্মপ্রাণ মুসলমানরা প্রিয় নবীর আদর্শকে জীবনে ধারণ করার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে রাজশাহী কেন্দ্রীয় কারাগার, বিভিন্ন এতিমখানা, হাসপাতালসহ সরকারি ও বেসরকারি ভবন এবং প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।

এদিকে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহীর মাজার শরিফগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ২

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ২