ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’: সমীরা চট্টগ্রামে আকস্মিক বন্যায় লন্ডভন্ড সাতকানিয়া নতুন এক দেশে হামলা চালাল ইরানের  নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা ‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক বঙ্গোপসাগরে নৌকাডুবি হয়ে মৃত্যুর আশঙ্কা ৫০০ রোহিঙ্গার নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যুর রেশ না কাটতেই ফের জোড়া মৃত্যু ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪ পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালোচ বিদ্রোহীদের! নিহত ৪৫ চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক বিশ্বকাপ ফাইনালের আগে টিকিট বিক্রি পদ্ধতি বদলাতে ফিফাকে আদালতের নির্দেশ আত্রাইয়ে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার আহ্বান নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ ইরানের সড়ক সেতুতে মার্কিন হামলায় নিহত ৭ বায়তুস সালাম উপশহর বড় মসজিদের নির্মাণাধীন নতুন বহুতল ভবন পরিদর্শন ও মুসল্লীদের সাথে কুশল বিনিময়ে রাসিক প্রশাসক সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

​শিঙাড়া না আনায় স্ত্রীর হাতে মার খেলেন স্বামী, শ্বশুর-শাশুড়িরও মারধরের অভিযোগ

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০১:৩৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০১:৩৯:৫৯ পূর্বাহ্ন
​শিঙাড়া না আনায় স্ত্রীর হাতে মার খেলেন স্বামী, শ্বশুর-শাশুড়িরও মারধরের অভিযোগ ​শিঙাড়া না আনায় স্ত্রীর হাতে মার খেলেন স্বামী, শ্বশুর-শাশুড়িরও মারধরের অভিযোগ
সামান্য সিঙাড়া না আনায় স্ত্রীর হাতে মারধরের শিকার হয়েছেন এক যুবক। শুধু তাই নয়, এই ঘটনায় তাঁর শ্বশুর-শাশুড়ি এবং কাকাশ্বশুরও যুক্ত বলে অভিযোগ। উত্তরপ্রদেশের পীলীভিতের আনন্দপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। আহত যুবক শিবম কুমার এই ঘটনায় স্ত্রীর, শ্বশুর-শাশুড়ি এবং কাকাশ্বশুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

জানা গেছে, কয়েক বছর আগে আনন্দপুরের বাসিন্দা শিবম কুমারের বিয়ে হয় সঙ্গীতা কুমারের সঙ্গে। গত ৩০ অগস্ট শিবম কাজের সূত্রে বাইরে ছিলেন। হঠাৎ স্ত্রী সঙ্গীতার ফোন আসে। স্ত্রী তাঁকে বাড়ি ফেরার পথে কিছু শিঙাড়া নিয়ে আসতে বলেন। শিবম তাতে রাজি হন। কিন্তু বাড়ি ফেরার সময় তিনি সিঙাড়া আনতে ভুলে যান। বাড়িতে ফিরে স্ত্রী যখন জানতে পারেন তিনি শিঙাড়া আনেননি, তখন তিনি মুখ ভার করে নিজের ঘরে চলে যান।

পরের দিন, অর্থাৎ ৩১ অগস্ট, শিবমের অভিযোগ, তাঁর স্ত্রী ফোন করে বাবা-মা এবং কাকাকে বাড়িতে ডাকেন। সেই সময় শিবম বাড়িতেই ছিলেন। শ্বশুর-শাশুড়ি ঘরে ঢুকতেই স্ত্রী আবার সিঙাড়ার প্রসঙ্গ তোলেন এবং কেন তিনি ভুলে গেলেন তা নিয়ে প্রশ্ন করেন। এতে শিবম কিছুটা বিরক্ত হয়ে বলেন, "সিঙাড়াই তো ! এনে দেব।" অভিযোগ, এই কথা শুনেই তাঁর স্ত্রী প্রথমে ঘুষি মারেন, তারপর চড় এবং লাথি মারেন। শিবমের আরও অভিযোগ, তাঁর স্ত্রীর সঙ্গে তাঁর শ্বশুর-শাশুড়ি এবং কাকাশ্বশুরও মারধরে যোগ দেন।

এই মারধরের ঘটনায় হাতে-মুখে গুরুতর আঘাত নিয়ে শিবমকে হাসপাতালে ভর্তি হতে হয়। পুলিশের কাছে শিবম জানান, তিনি এখন বাড়িতে ঢুকতেও ভয় পাচ্ছেন। ঘটনার পর পুলিশ এফআইআর দায়ের করে অভিযোগের তদন্ত শুরু করেছে। পীলীভিতের এসএসপি অভিষেক যাদব জানিয়েছেন, শিবমের আঘাত গুরুতর না হলেও শরীরের বেশ কিছু জায়গায় চোট রয়েছে। তিনি বলেন, "সামান্য শিঙাড়ার জন্য এত বড় ঘটনা বলে অভিযোগ উঠেছে। তবে অন্য কোনও কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।"

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক

‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক