ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

টাকায় প্রলোভন দেখিয়ে তিনজন মিলে ছাত্রীকে গণধর্ষণ

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০১:০২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০১:০২:৫১ পূর্বাহ্ন
টাকায় প্রলোভন দেখিয়ে তিনজন মিলে ছাত্রীকে গণধর্ষণ টাকায় প্রলোভন দেখিয়ে তিনজন মিলে ছাত্রীকে গণধর্ষণ
গাইবান্ধার সুন্দরগঞ্জে টাকার লোভ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে তিনজন মিলে গণধর্ষণ করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে । ধর্ষিতা ছাত্রী স্থানীয় ঝিনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাতের খাবার শেষ করে নিজ বাড়িতে একাই আলাদা রুমে শুয়ে পড়েন ওই শিক্ষার্থী। রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ ধুমাইটারী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সজিব মিয়া (২০) ওই মেয়ের শয়নকক্ষের জানালার কাছে আসে এবং ডাকতে থাকে। এ সময় শিক্ষার্থীকে ৫ হাজার টাকার প্রলোভন দেখালে সে দরজা খুলে বাইরে বের হয়। পরে সজিব মেয়েটিকে সঙ্গে নিয়ে পূর্ব ঝিনিয়া গ্রামের চিটু বাবু’র (মাস্টার)  বাঁশঝাড়ে যায়। সেখানে মেয়েটি আরও দু’জন ব্যক্তিকে দেখতে পান। এক পর্যায়ে মেয়েটি ভয়ে চিৎকার করেন। এ সময় তিনজন মিলে মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে গণধর্ষণ করে। এরপর দুইজন পালিয়ে যায় এবং মেয়েটিকে সজিব তার বাড়িতে নিয়ে যান। সেখানে দিনভর আপোষ-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। নিরুপায় হয়ে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

পালিয়ে যাওয়া বাকি দুই ধর্ষক হলেন- একই ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আনারুল ইসলামের ছেলে সোহেল রানা (২০) ও মোহাম্মদ আলীর ছেলে নাহিদ মিয়া (২৫)।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর