ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা

পত্নীতলায় ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৮:১৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৮:১৯:৪৩ অপরাহ্ন
পত্নীতলায় ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত পত্নীতলায় ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত
পত্নীতলায় ঐতিহ্যবাহী কারাম উৎসব-২০২৫ উপজেলার নজিপুর পাবলিক মাঠে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ এবং কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্প ও সমমনা অন্যান্য এনজিও সংস্থার যৌথ আয়োজনে এ উৎসব পালন করা হয়।

জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলার শ্রী সুবোধ উরাও এর সভাপতিত্বে উক্ত কারাম উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন। এসময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান পত্নীতলার পরিচালক যোগেন্দ্রনাথ সরকার, জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর, কারিতাস রাজশাহী অঞ্চল (সিএমএলআরপি-২) প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা মু. একরামুল হক, পারগানা বাইশি সাধারন সম্পাদক বাবু যোসেফ হেম্ব্রম, অন্যান্য আদিবাসী নেতৃৃবৃন্দ, আদিবাসী শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক ও সহ অন্যান্য এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

উৎসবে উপজেলার সকল আদিবাসী সম্প্রদায় আনন্দের সাথে অংশগ্রহন করে ঐতিহ্যবাহী কারাম নৃত্য পরিবেশন করেন। এসময় কারিতাস সহ সমমনা অন্যান্য এনজিও সংস্থা কারাম উৎসবে স্ব-স্ব স্টল প্রদর্শনের মাধ্যমে তাদের প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি