ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি

তানোরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ স্বর্ণালংকারসহ মালামাল লুট

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৮:১৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৮:১৩:৪০ অপরাহ্ন
তানোরে এক রাতে দুই বাড়িতে  দুর্ধর্ষ স্বর্ণালংকারসহ মালামাল লুট তানোরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ স্বর্ণালংকারসহ মালামাল লুট
রাজশাহীর তানোরে এক রাতে একই সময়ে দুটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

সংঘবদ্ধ চোরেরদল উভয় বাড়ির পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ বাড়িতে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উভয় বাড়ি পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে তানোর উপজেলার সিমান্ত এলাকায় অবস্থিত মালশিরা গ্রামের বাসিন্দা আবিদা জুয়েলার্সের মালিক মোয়াজ্জেম হোসেন মুন্না (৪০) এর বাড়ি ও পার্শ্বের বাড়িতে একতলা ভবনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ৭-৮ জনের একদল মুখোশধারী সংঘবদ্ধ চোরের দল। চোরের দলের সদস্যরা ঘরে প্রবেশ করে প্রথমে মোয়াজ্জেম সোনার ও তার স্ত্রীকে ওড়না দিয়ে বেঁধে মারপিট করে লেপের নিচে ঢেকে রাখে। পরে ঘরে থাকা কাঠের একটি আলমারী ভেঙে ৩ ভরি ওজনের স্বর্ণ-অলঙ্ককার, আইফোনসহ তিনটি মোবাইল ফোন ও নগদ আড়াই লাখ টাকা লুটে নেয়।

অপরদিকে একই সময়ে পাশের বেলাল উদ্দিনের বাড়ির ভেতরে একই কায়দায় প্রবেশ করে ৭-৮ জনের একদল মুখোশধারী সংঘবদ্ধ চোরের দল । চোরেরা পরিবারের সদসদের ওড়না-গামছা দিয়ে বেঁধে রাখে। পরে ঘরে থাকা কাঠের আলমারী, স্টিলের শোকেজ ও বাকশো ভেঙে প্রায় সাড়ে ৩ ভরি ওজনের স্বর্ণের জিনিস, ৩টি মোবাইল ফোন ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট করে নেয়।

ক্ষতিগ্রস্ত উভয় পরিবারের সদস্যরা বলেন, সংঘবদ্ধ চোরের দলের সদস্যদের পড়নে ছিল আন্ডারওয়ার, লুঙ্গী পরা (কাঁছা দেওয়া অবস্থায়), হাফপ্যান্ট। তারা সবাই স্থানীয় ভাষায় কথা বলেছে। সবার বয়স ৩০ থেকে ৩৫ বছর করে হবে। তারা ঘরে প্রবেশের পর ঘন্টাব্যাপি তান্ডব চালালেও উভয় পরিবারের সদস্যদের ব্যাপক মারধর করেছে। তবে, এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেনের সরকারি মোবাইলে বেশ কয়েকবার ফোন ফোন দেয়া হলেও রিসিভ হয়নি।

এবিষয়ে শুক্রবার বিকেলে এ প্রতিবেদন লিখার সময রাজশাহীর সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মির্জা আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন বলে মোবাইলে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন তিনি।  ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, খবর পেয়ে উভয় বাড়িতে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনা উদঘাটনের জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক অনুসন্ধান চলছে।

তিনি আরো বলেন, আমরা উভয়  ঘটনায় একটি টিম গঠন করেছি। ইতিমধ্যে তাদের গ্রেপ্তারে ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান পরিচালনা শুরু করেছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনতে পারবো। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার