ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বজুড়ে জ্বালানি সংকট: দেশের মজুত নিয়ে যা বলছে বিপিসি বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত আমেরিকার ক্ষেপণাস্ত্র শর্তে ‘না’! যুদ্ধ বন্ধ করতে পাল্টা প্রস্তাব ইরানের ছোট গুনাহও ধ্বংসের কারণ ১৮ বছর আগের চুক্তি, ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্ন পরিবার স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান মার্কিন-ইজরায়েলি জাহাজ বাদে অন্যেরা হরমুজ দিয়ে যাতায়াত করতে পারবে, তবে মানতে হবে শর্ত! নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান দেশে স্বর্ণের দামে ফের বড় পতন জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী শিশুদের ভবিষ্যতে শিক্ষা, প্রযুক্তি ও স্বাস্থ্যখাতে জোর দেওয়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি নগরীতে বিপুল পরিমান গাঁজা-হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার খুশিকে ঘিরে জোর জল্পনা নাক-ঠোঁটের পর স্তনে সার্জারি ভৈরবে ট্রেনে কাটা পড়ে ২জনের মৃত্যু স্ত্রীর সঙ্গে বিরোধ, অভিমানে স্বামীর আত্মহত্যা শ্বশুরবাড়ীতে বউ নিতে এসে দুপক্ষের সংঘর্ষে মৃত্যু ২ ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

পবায় খনকা শরিফে হামলা ও ভাঙচুর: পুলিশের বিরুদ্ধে অভিযোগ আজিজ ভান্ডারীর

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৭:৪৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৭:৪৭:৫১ অপরাহ্ন
পবায় খনকা শরিফে হামলা ও ভাঙচুর: পুলিশের বিরুদ্ধে অভিযোগ আজিজ ভান্ডারীর পবায় খনকা শরিফে হামলা ও ভাঙচুর: পুলিশের বিরুদ্ধে অভিযোগ আজিজ ভান্ডারীর
রাজশাহী নগরীর পবায় আজিজ ভান্ডারীর খানকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার জুম্মার নামাজের পর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।  

খানকার পীর আজিজুল ইসলাম অভিযোগ করেছেন, পুলিশের উপস্থিতিতে এ হামলা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।

পীর আজিজুল ইসলাম জানান, প্রতি বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খানকা শরিফের পক্ষ থেকে তিন দিনের দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার ছিল এই আয়োজনের প্রথম দিন। তিনি অভিযোগ করেন, জুম্মার নামাজের পর বিএনপি ও জামায়াতের লোকজন স্থানীয় গ্রামবাসীকে উসকে দিয়ে খানকা শরিফে হামলা চালায় এবং পুরো খানকা শরিফ ভেঙ্গে চুরমার করে দেয়।

এ ঘটনায় পবা থানার ওসিকে দায়ী করে আজিজুল ইসলাম বলেন, পুলিশের অনুমতি নিয়েই এ আয়োজন করা হয়েছিল। থানার ওসি-সহ পুলিশের উপস্থিতিতেই খানকা শরিফে হামলা করা হয়েছে এবং ভেঙ্গে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। গোয়েন্দা সংস্থার পূর্ব সতর্কতার পরেও পুলিশ হামলা এড়াতে কোনো ব্যবস্থা নেয়নি বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলাম বলেন, তিন/চারশত মানুষ একসঙ্গে সেখানে হামলা করেছে। আর আমরা ছিলাম মাত্র ৫ জন পুলিশ। সেখানে আমাদের কী করার ছিল। দেশের পরিস্থিতি তো জানেন। তবে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি

রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি