ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

ফ্যাসিস্ট হাসিনা দেশের ইতিহাসের জঘণ্যতম অধ্যায় হয়ে থাকবে: অধ্যাপক মুজিবুর রহমান

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০২:৩৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৯:১৪:১৪ অপরাহ্ন
ফ্যাসিস্ট হাসিনা দেশের ইতিহাসের জঘণ্যতম অধ্যায় হয়ে থাকবে: অধ্যাপক মুজিবুর রহমান ফ্যাসিস্ট হাসিনা দেশের ইতিহাসের জঘণ্যতম অধ্যায় হয়ে থাকবে: অধ্যাপক মুজিবুর রহমান
ফ্যাসিস্ট হাসিনা দেশের ইতিহাসের জঘণ্যতম অধ্যায় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। 

শুক্রবার সকাল ৯টায় রাজশাহী চেম্বার অব কমার্স ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ওলামা বিভাগের উদ্যোগে আধুনিক ও কল্যান রাষ্ট্রের রুপকার বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আগে অনেক সরকার দেখা হয়েছে। এখন হবে ইসলামের বাংলাদেশ। গত ১৫ বছর ক্ষমতার মোহে শত শত মানুষকে খুন করে, গুম করে নির্যাতন করা হয়েছে তার কোনো হিসাব নেই। নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে নিজের মতো আইন করেছেন, আইন বাতিল করেছেন।

তিনি আরও বলেন, আধুনিক ও কল্যান রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর রাসূল (সাঃ) সেই নেতৃত্বের প্রতীক। তার সুমহান আদর্শই আমাদের পথ নির্দেশিকা। তার রাষ্ট্র পরিচালনার নীতিই আমাদের পাথেয়। কোনো জাতির জন্য কল্যান করতে হলে অবশ্যই আল্লাহর রাসূলের রাষ্ট্রনীতি অনুসরন করতে হবে।

আল্লাহর রাসূল (সাঃ) ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক রাষ্ট্র ব্যাবস্থার রুপকার। তিনি আল্লাহ প্রদত্ত যেই বিধানের প্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনা করেছেন সেটাই হলো আসল নীতি। আমাদেরকে সেটাই অনুসরণ করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ডা. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে মহানগরী উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বেলাল হোসাইন।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী সদর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার মহানগরী তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা ইয়াহিয়া ও প্রচার ও মহানগর মিডিয়া বিষয়ক সম্পাদক,বাংলাদেশ জামায়াতে ইসলামী (উলামা বিভাগ), তাহসীনুল আমিন রাহী প্রমুখ।

 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা