ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলের তোড়ে তলিয়ে গেল গাড়ি, বেরোতেই পারলেন না মা, দুই কন্যা! গাছ আঁকড়ে প্রাণে বাঁচলেন বাবা ইউরোপ, উত্তর আমেরিকার পর এ বার বিদ্রোহী এশিয়া, ফিফার বিশ্বকাপ বেচার প্রস্তাবের বিরোধিতা ক্রমশ বাড়ছে ধূমপান করলেও সবার ক্যানসার হয় না কেন? ‘রামায়ণ’-এর ঝলক মুক্তি পেতেই সীতা রূপে ধরা দিলেন কঙ্গনা মঙ্গলে ধাক্কা খেয়ে ধ্বংস হবে তার উপগ্রহ? এগোচ্ছে সে দিকেই, লাল গ্রহে মিলল আরও এক চাঁদের মৃত্যুর প্রমাণ! ছাগলকে কামড় দেওয়ায় গাছে ঝুলিয়ে কুকুর হত্যা, ভিডিও ভাইরাল নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯ ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’ রহস্যময় পোস্টে আলোচনায় প্রভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সোহেলকে আরপিএসএফের সংবর্ধনা ভাইরাসের ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে ইবোলা সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি রাশিয়ার ক্যানসার টিকা প্রথম রোগীর শরীরে ইতিবাচক ফল দেখাচ্ছে কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের আবারও তাণ্ডব গাইবান্ধায় অতিরিক্ত সুদের দাবিতে বিধবার গাভী নিয়ে গেল দাদন ব্যবসায়ী ফরিদপুরে ইয়াবায় আসক্ত যুবক ‘কুপিয়ে হত্যা’ করল মাকে নওগাঁর মহাদেবপুরে আদালতের রায় অমান্য, ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন আদালত বদলগাছীতে কোমরে পাঁচটি ইট বেঁধে পানিতে ফেলে যুবকে হত্যাচেষ্টা জয়পুরহাটয়ে ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে স্কুলফেরত শিশুকে উত্ত্যক্ত করে টিকটক ভিডিও, গ্রেপ্তার ১ ছাত্রীর সঙ্গে অনৈতিক ভিডিও ভাইরাল, বিদ্যালয়ের অফিস সহকারী বরখাস্ত

সমুচা আনতে ভুলে যাওয়ায় স্বামীকে মেরে হাসপাতালে পাঠালেন স্ত্রী!

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০২:২৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০২:২৮:০৫ অপরাহ্ন
সমুচা আনতে ভুলে যাওয়ায় স্বামীকে মেরে হাসপাতালে পাঠালেন স্ত্রী! প্রতিকী ছবি
সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের পিলিভিত জেলায়, স্বামী সমুচা আনতে ভুলে যাওয়ায় এক দম্পতির মধ্যে শুরু হওয়া ঝগড়া হিংসাত্মক রূপ নেয় বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। ঝগড়ার পর ওই নারী তার বাড়ির লোকজন ডেকে নিজের স্বামীকে জনসম্মুখে মারধর করে বলেও জানা গেছে।
 
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ওই নারী এবং তার ভাইদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
 
প্রতিবেদন অনুসারে, জেলার ভগবন্তপুরের বাসিন্দা শিবম এই বছরের মে মাসে একই জেলার বাসিন্দা সঙ্গীতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 
 
সঙ্গীতা কয়েকদিন আগে তার স্বামী শিবমকে বাজার থেকে সিঙ্গারা আনতে বলেছিলেন। কিন্তু শিবম তা ভুলে যান। যদিও স্ত্রীকে তিনি আশ্বস্ত করেছিলেন যে পরের দিন অবশ্যই সমুচা নিয়ে আসবেন। 
 
এরপরও বিষয়টি নিয়ে ওই দম্পতির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয় এবং সঙ্গীতা তার বাড়ির লোকজন ও ভাইদের ডেকে পাঠান। একপর্যায়ে তারা শিবম এবং তার বাবা বিজয়কে মারধর করে বলে অভিযোগ।
 
পরে বিষয়টি মীমাংসার জন্য একটি পঞ্চায়েত (গ্রামের প্রবীণদের সভা) ডাকা হয়। কিন্তু অভিযোগ পাওয়া গেছে, সেখানেও শিবম এবং সঙ্গীতার মধ্যে ঝগড়া হয় এবং সঙ্গীতার ভাইয়েরা শিবমকে আবার মারধর করে। এতে আহত শিবম এবং তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
শিবমের বাবা পরে পুলিশের কাছে অভিযোগ দেন এবং চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছে পুলিশ। সূত্র: ডেকান হেরাল্ড

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯

নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯