ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের পর হুমকি!

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০২:০১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০২:০১:৪৩ অপরাহ্ন
ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের পর হুমকি! প্রতিকী ছবি
বারাসত পুলিশের পিঙ্ক মোবাইল ভ্যান থেকে উইনার্স টিমের মতো নানা উদ্যোগ সত্ত্বেও থামানো যাচ্ছে না মহিলাদের হেনস্থার ঘটনা। দত্তপুকুরের ঘটনাই তার প্রমাণ। দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ, রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে এক ১৯ বছরের তরুণীকে ধর্ষণ করেছে তারা।

অভিযোগ, ওই তরুণী আলাদা ঘরে ঘুমোচ্ছিলেন, এক ঘরে ছিলেন তাঁর মা। গভীর রাতে চিলেকোঠা দিয়ে ঢুকে প্রথমে মায়ের ঘরের দরজায় বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয় দুই যুবক। তদের নাম শুভ সাহা ও সঞ্জয় দাস বলে জানা গেছে। এরপর তরুণীর ঘরে ঢুকে মুখ ও গলা চেপে ধরে তাঁকে যৌন নির্যাতন করে।

নির্যাতিতার অভিযোগ, তাঁর পোশাক ছিঁড়ে ফেলা হয়, শরীরজুড়ে আঁচড়ের দাগ রয়েছে। কোনও রকমে পালিয়ে তিনি মায়ের ঘর খুলে দেন। এর পরেই পালায় অভিযুক্তরা।

তরুণীর দাবি, যাওয়ার আগে দুই যুবক থানায় অভিযোগ করলে ‘আরজি করের মতো ঘটনা ঘটিয়ে দেওয়া হবে’ বলে হুমকি দিয়ে যায়। আতঙ্কিত হলেও তরুণী সাহস করে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সঞ্জয় দাসকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও পলাতক শুভ সাহা।

এদিকে পুলিশে অভিযোগ জানানোর পর থেকে ক্রমাগত হুমকির মুখে রয়েছেন নির্যাতিতা ও তাঁর পরিবার। গ্রামছাড়া করারও ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। ভয়ে কার্যত গৃহবন্দি হয়ে আছেন মা-মেয়ে।

নির্যাতিতার মা বলেন, “ঘর বাইরে থেকে আটকে দিয়ে মেয়েকে নির্যাতন করেছে ওরা। আমি পাশের ঘরে বন্দি হয়ে কিছুই করতে পারিনি। পুলিশ একজনকে ধরলেও অন্যজন এখনও হুমকি দিচ্ছে।” তবে বারাসতের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) অতীশ বিশ্বাস জানিয়েছেন, “অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অপরজনকে ধরতে তল্লাশি চলছে।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে দত্তপুকুর থানা এলাকার নজরদারি যথেষ্ট নয়। এর জেরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সরাসরি প্রশ্ন তোলা হয়েছে পুলিশের ভূমিকা নিয়েই। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত