ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

বিশ্বকাপে খেলা নিয়ে রহস্যময় উত্তর মেসির

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০১:৪৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০১:৪৫:২৩ অপরাহ্ন
বিশ্বকাপে খেলা নিয়ে রহস্যময় উত্তর মেসির লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
ঘরের মাঠে সম্ভাব্য ‘শেষ’ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করে সবটুকু আলো নিজের করে নেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকে আলোচনা শুরু হয় পরের বিশ্বকাপে মেসি খেলবেন কিনা। বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশাই রেখে দিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। এবারও রহস্যময় উত্তর দিলেন মেসি।

বুয়েন্স আইরেসে ভেনেজুয়ালার বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার ক্রীড়া চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আগেও বলেছি, আমার মনে হয় না আরেকটা বিশ্বকাপে খেলব। আমার বয়সে এটা ভাবা স্বাভাবিক। দিনকে দিন নিজেকে ভালো রাখার চেষ্টা করি এবং নিজের প্রতি সৎ থাকি। যখন ভালো লাগছে, তখন উপভোগ করি। কিন্তু যখন শরীর ঠিকঠাক থাকে না, তখন সত্যি বলতে ভালো লাগে না, আর তখন থাকতেও ইচ্ছা করে না।’

পরবর্তী বিশ্বকাপ খেলার ব্যাপারে সময় চেয়ে এখনও সিদ্ধান্ত নেননি জানিয়ে এলএমটেন বলেন, ‘এখনই কিছু বলতে পারছি না। এই মৌসুমটা শেষ করব, এরপর প্রি-সিজন, তারপর আগামী ছয় মাসে দেখা যাবে শরীর কেমন থাকে। আশা করি ভালোভাবে এমএলএস মৌসুম শেষ করতে পারব, ভালো একটা প্রি-সিজন কাটবে, তারপর সিদ্ধান্ত নেব।’

শের মাটিতে শেষ বারের মতো বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। তিনি বলেন, ‘দেশের মাঠে এমনভাবে শেষ করতে পারা আমার সবসময়কার স্বপ্ন ছিল। বার্সেলোনায় আমি অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু নিজের দেশেও সেটা পাওয়ার স্বপ্ন ছিল। অনেক কথা হয়েছে আমার ক্যারিয়ার জুড়ে, কিন্তু আমি শুধু ভালো মুহূর্তগুলোকেই মনে রাখতে চাই— আমরা চেষ্টা করেছি, বারবার হেরেছি, কিন্তু একসময় জিতেছি। আমাদের প্রজন্মের কয়েক জনের জন্য এটা বিশেষ কিছু ছিল। যা কিছু পেয়েছি, তা সত্যিই অসাধারণ।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ