ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০১:৩৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০১:৩৭:৪৭ অপরাহ্ন
রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সরকারি গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গৃহবধূ শ্রাবণী ভাদুরী (২১) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার স্বামী সঞ্জয় মণ্ডলকে (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তিনিও মারা যান। ঢাকা থেকে দৌলতদিয়া ঘাট হয়ে মধুখালিতে বাড়িতে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

পারিবারিক সূত্রে জানা যায়, সঞ্জয় মণ্ডল ফরিদপুরের মধুখালি উপজেলার জাননগর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। গোয়ালন্দ টেকনিক্যাল স্কুলের সামনে পৌঁছালে মহাসড়কে থাকা ছোট ছোট স্পিডব্রেকারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি যানবাহন তাদের দুজনকে ২০ ফুট টেনে নিয়ে যায়। বিকট শব্দ পেলে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা সঞ্জয় মণ্ডলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং ঘটনাস্থলেই শ্রাবণী ভাদুরীর মৃত্যু হয়।

নিহত সঞ্জয় মণ্ডলের শ্যালক অপূর্ব ভাদুরী জানান, ঘটনাস্থলেই তার বোনের মৃত্যু হয়। আহত ভগ্নিপতিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ঢাকা নেওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তারও মৃত্যু হয়। দুইজনের অকাল মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শরীফ ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শ্রাবণী মারা যান। গুরুতর আহত সঞ্জয়কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনিও ফরিদপুর থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, আহত সঞ্জয়ের জাতীয় পরিচয়পত্র থেকে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহত শ্রাবণীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা