ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০১:২৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০১:২৯:২৫ অপরাহ্ন
সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ ছবি: সংগৃহীত
সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক যুবক নিহত এবং তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে মালনীছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৫-৩৯৬২) বিমানবন্দরের দিকে যাচ্ছিল এবং দুটি মোটরসাইকেল (সিলেট মেট্রো ল ১২-৩৩০৭ ও সিলেট মেট্রো ল ১২-৩৫৫৬)যোগে কয়েকজন যুবক আম্বরখানার দিকে আসছিলেন। এসময় মালনীছড়া এলাকায় ট্রাক, মোটরসাইকেল দুটি ও একটি সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফাহাদ (২০) নামে এক যুবক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
 
নিহত ফাহাদ শাহপরাণ থানার বাহুবল আবাসিক এলাকার বাসিন্দা আব্দুল হকের ছেলে।
 
দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে নিহত যুবকের ভাইও রয়েছেন বলে জানা গেছে।
 
বিমানবন্দর থানার এসআই আতিক বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক