ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

তানোরে স্বঘোষিত কবিরাজের হাতে সরকারি কর্মকর্তা লাঞ্চিত

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৮:১১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৮:১১:০৭ অপরাহ্ন
তানোরে স্বঘোষিত কবিরাজের হাতে সরকারি কর্মকর্তা লাঞ্চিত তানোরে স্বঘোষিত কবিরাজের হাতে সরকারি কর্মকর্তা লাঞ্চিত
রাজশাহীর তানোরে আলোচিত ও স্বঘোষিত কবিরাজ আবুল কালাম আজাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও  ভুমি অফিসের কর্মকর্তাকে (তহসিলদার) লাঞ্চিত এবং প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁন্দুড়িয়া বাজার সংলগ্ন কবিরাজ আজাদের বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় তানোর ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) তানভির আহম্মেদ সজিব বাদি হয়ে আবুল কালাম আজাদসহ তিনজনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এখবর ছড়িয়ে পড়লে অফিস পাড়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সরকারি কাজে বাধা ও কর্তব্যরত একজন সরকারি কর্মকর্তাকে লাঞ্চিত ও প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

স্থানীয়রা জানান, সরকারি অনুমোদন ছাড়াই চাঁন্দুড়িয়া উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র স্বঘোষিত কবিরাজ আবুল কালাম আজাদ মানবদেহের হাড়গোড় ভাঙার চিকিৎসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এছাড়াও তার বাড়ির সামনের সরকারি জায়গা দখল করে রেখেছেন।

জানা গেছে, উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১১৬, চাঁন্দুড়িয়া মৌজার, আরএস ১২৬৮ নম্বর দাগে সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি রয়েছে,সেখানে চাঁন্দুড়িয়া ইউপি ভুমি অফিস নির্মাণের জন্য নির্ধারন করা হয়েছে। কিন্ত্ত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ওই জায়গায় গ্যারেজ নির্মাণের জন্য বালু দিয়ে ভরাট শুরু করেন কবিরাজ আবুল কালাম আজাদ।এদিকে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ভুমি অফিসের কর্মকর্তাকে (তহসিলদার)।

প্রত্যক্ষদর্শীরা জানান,এদিন সকালে ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) ঘটনা স্থল পরিদর্শন করতে যায়। এসময় আবুল কালাম আজাদ তার লোকজন নিয়ে সরকারি কাজে বাধা ও অশ্লীল ভাষায় গালিগালাজসহ তাকে শারীরিকভাবে লাঞ্চিত এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনা স্থল থেকে ফিরিয়ে দেন।এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, তহসিলদার সাহেবকে থানায় মামলা করতে বলা হয়েছে।এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি) আফজাল হোসেন বলেন,মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এবিষয়ে জানতে চাইলে ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) তানভির আহম্মেদ সজিব বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশে তিনি ঘটনা স্থল সরেজমিন পরিদর্শন করতে যান।এসময় আবুল কালাম আজাদ লোকজন নিয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ লাঞ্চিত ও প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যেতে বলেন। তিনি বলেন, ইউএনও মহোদয়কে অবগত করে তিনি থানায় মামলা করেছেন। এবিষয়ে জানতে চাইলে আবুল কালাম আজাদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তহসিলদার সাহেবের সঙ্গে মৃদু বাকবিতন্ডা হয়েছে মাত্র।তিনি বলেন,এর জন্য তিনি তার কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর