ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলের তোড়ে তলিয়ে গেল গাড়ি, বেরোতেই পারলেন না মা, দুই কন্যা! গাছ আঁকড়ে প্রাণে বাঁচলেন বাবা ইউরোপ, উত্তর আমেরিকার পর এ বার বিদ্রোহী এশিয়া, ফিফার বিশ্বকাপ বেচার প্রস্তাবের বিরোধিতা ক্রমশ বাড়ছে ধূমপান করলেও সবার ক্যানসার হয় না কেন? ‘রামায়ণ’-এর ঝলক মুক্তি পেতেই সীতা রূপে ধরা দিলেন কঙ্গনা মঙ্গলে ধাক্কা খেয়ে ধ্বংস হবে তার উপগ্রহ? এগোচ্ছে সে দিকেই, লাল গ্রহে মিলল আরও এক চাঁদের মৃত্যুর প্রমাণ! ছাগলকে কামড় দেওয়ায় গাছে ঝুলিয়ে কুকুর হত্যা, ভিডিও ভাইরাল নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯ ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’ রহস্যময় পোস্টে আলোচনায় প্রভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সোহেলকে আরপিএসএফের সংবর্ধনা ভাইরাসের ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে ইবোলা সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি রাশিয়ার ক্যানসার টিকা প্রথম রোগীর শরীরে ইতিবাচক ফল দেখাচ্ছে কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের আবারও তাণ্ডব গাইবান্ধায় অতিরিক্ত সুদের দাবিতে বিধবার গাভী নিয়ে গেল দাদন ব্যবসায়ী ফরিদপুরে ইয়াবায় আসক্ত যুবক ‘কুপিয়ে হত্যা’ করল মাকে নওগাঁর মহাদেবপুরে আদালতের রায় অমান্য, ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন আদালত বদলগাছীতে কোমরে পাঁচটি ইট বেঁধে পানিতে ফেলে যুবকে হত্যাচেষ্টা জয়পুরহাটয়ে ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে স্কুলফেরত শিশুকে উত্ত্যক্ত করে টিকটক ভিডিও, গ্রেপ্তার ১ ছাত্রীর সঙ্গে অনৈতিক ভিডিও ভাইরাল, বিদ্যালয়ের অফিস সহকারী বরখাস্ত

ইউক্রেনের ভূমি দিয়েই পশ্চিমাদের জব্দকৃত সম্পদ ফেরত নেবে রাশিয়া

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৭:৪৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৭:৪৪:১০ অপরাহ্ন
ইউক্রেনের ভূমি দিয়েই পশ্চিমাদের জব্দকৃত সম্পদ ফেরত নেবে রাশিয়া ইউক্রেনের ভূমি দিয়েই পশ্চিমাদের জব্দকৃত সম্পদ ফেরত নেবে রাশিয়া
পশ্চিমা দেশগুলোতে জব্দ হওয়া রুশ সম্পদ ইউক্রেনকে হস্তান্তরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, এসব সম্পদ আইনি পথে ফেরত পাওয়া সম্ভব না হলেও ‘ইন কাইন্ড’ অর্থাৎ ভূমি, সম্পত্তি ও স্থাবর-অস্থাবর সম্পদের মাধ্যমে রাশিয়া তা পুনরুদ্ধার করবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

বুধবার নিজের টেলিগ্রাম চ্যানেলে মেদভেদেভ লিখেছেন, ব্রিটেন সম্প্রতি রাশিয়ার সম্পদ থেকে অর্জিত ১.৩ বিলিয়ন ডলারের মুনাফা কিয়েভকে দিয়েছে। এটি মূলত ‘চুরির শামিল’ এবং এভাবে ‘নব্য নাৎসিদের হাতে’ অর্থ তুলে দেওয়ার সমান। 

রাশিয়ান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।
তার দাবি, এই ঘটনার মাধ্যমে রাশিয়া ব্রিটেন ও বর্তমান ইউক্রেন সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করার আইনি অধিকার অর্জন করেছে।

তবে মেদভেদেভ স্পষ্ট করেন, তার বক্তব্য দনবাস ও নভোরসিয়ার ভূখণ্ডের সঙ্গে সম্পর্কিত নয়, কারণ ‘এই অঞ্চলগুলো ইতোমধ্যেই রাশিয়ার অংশ’।

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে মঙ্গলবার ঘোষণা করা হয়, তারা ইউক্রেনকে ১.৩ বিলিয়ন ডলার দিয়েছে—যা রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞায় জব্দকৃত সম্পদ ব্যবহার করে উপার্জিত মুনাফা। একই সঙ্গে লন্ডন জানায়, যুদ্ধবিরতি কার্যকর হলে কিয়েভে সেনা পাঠানোর বিষয়টি তারা বিবেচনা করছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯

নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯