ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

নাইজেরিয়ায় ফের নৌকা ডুবি, নিহত ৬০

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৭:৩০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৭:৩০:৩৫ অপরাহ্ন
নাইজেরিয়ায় ফের নৌকা ডুবি, নিহত ৬০ নাইজেরিয়ায় ফের নৌকা ডুবি, নিহত ৬০
নাইজেরিয়ার উত্তর-মধ্য নাইজার রাজ্যে নৌকা ডুবে ৬০ জন মারা গেছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটি মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে মালালে জেলার টুংগান সুলে শহর থেকে ডুগা শহরের দিকে যাচ্ছিল।

নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনএসইএমএ) জানিয়েছে, ডুবে থাকা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগার পর নৌকাটি ডুবে যায়।

স্থানীয় সংবাদপত্র ডেইলি ট্রাস্টকে এনএসইএমএ জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বহন এবং গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগায় নৌকাটি ডুবে যায়।

সংস্থাটি আরও জানিয়েছে, নৌকার যাত্রীরা ডুগা শহরে একটি শোকসভায় অংশ নিতে যাচ্ছিলেন। এতে নারী ও শিশুরাও ছিলেন।

এনএসইএমএর মহাপরিচালক আবদুল্লাহি বাবা আরা বলেছেন, উদ্ধার অভিযান চলছে এবং নিখোঁজদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকারীরা।

তিনি জানান, নৌকাডুবিতে এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যুর কথা নিশ্চিত হওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছেন তিনি।
আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শাগুমি এলাকার প্রধান সাআদু ইনুয়া মুহাম্মদ দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, ‘নৌকাটিতে ১০০ জনের বেশি যাত্রী ছিলেন।’

নাইজেরিয়ার নদীতীরবর্তী এলাকায় প্রায়শই নৌকা দুর্ঘটনা ঘটে, বিশেষ করে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকালে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড