ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক পরিচয়ে অটোচালকের টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার ​মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ বাঘায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু! চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-৭ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলে কৃতি শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার বিএনপির ৬ নেতাকে বেধড়ক পেটাল আ.লীগ পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন ইরানে আজ রাতে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রভার ‘আই লাভ ইউ’ বেলুন ঘিরে নতুন জল্পনা ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: ভারতীয় নতুন হাইকমিশনার নীরব ঘাতকের মতো শরীরে বাসা বাঁধতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বলৎকারে রাজি না হওয়ায় ছাত্রকে হত্যার চেষ্টা ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিহত ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে রাতে শোয়ার আগে কী কী করলে স্বস্তিতে ঘুমোতে পারেন

রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন জাহ্নবী

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৩:৩২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৩:৩২:১২ অপরাহ্ন
রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন জাহ্নবী রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন জাহ্নবী
অভিনেত্রী হিসাবে মাত্র সাত বছর কাটিয়েছেন। এখনও অভিনয় দক্ষতায় দর্শককে মুগ্ধ করতে পারেননি। এর মধ্যেই কি রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন জাহ্নবী কপূর। তেমনই ইঙ্গিত দিলেন অভিনেত্রী নিজে।

২০১৮ সালে ‘ধড়ক’ ছবি থেকে অভিনয়ের সফর শুরু। বলিউড ও দক্ষিণী বিনোদন জগতে ইতিমধ্যেই তিনি পরিচিত মুখ। এ বার কান চলচ্চিত্র উৎসবে তাঁর সফর শুরু হল। সাজ ও পোশাকে নজর কেড়েছেন জাহ্নবী। তবে কান-এ গিয়েছিলেন নীরজ ঘেয়ানের ছবি ‘হোমবাউন্ড’-এর প্রদর্শনে। ছবিতে জাহ্নবীর অভিনয় মুগ্ধ করবে দর্শককে, দাবি করেছেন পরিচালক। এ বার পরিচালকের ভূয়সী প্রশংসা করতে করতে রাজনীতির কথাও বললেন জাহ্নবী।

জাহ্নবী এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি নিজের কিছু বিষয় আজকাল খুব ভাবছি। মানুষ হিসেবে তিনি (নীরজ) আমাকে আরও কৌতূহলী করে তুলেছেন। আমি নিজে আজ কোথা থেকে কোথায় এসেছি এবং আমি কোন পরিবেশ ও সমাজে রয়েছি, এই বিষয়গুলো বুঝতে আরও উৎসাহ দিয়েছেন তিনি।”

‘হোমবাউন্ড’ ছবিতে জাহ্নবীর চরিত্রের নাম সুধা। সেই চরিত্র হয়ে উঠতেও সাহায্য করেছেন পরিচালক। অভিনেত্রীর কথায়, “আমাকে এত গভীরে গিয়ে ভাবতে উৎসাহ দেওয়ার জন্য ওঁর কাছে আমি ঋণী হয়ে থাকব। চলচ্চিত্র, ইতিহাস ও রাজনীতি নিয়ে আমি সব সময়েই কৌতূহলী। এ ছাড়া, তিনি যে ভাবে মানুষকে সম্মান করেন এবং সবার সঙ্গে ওঁর আচরণ আমাকে অনুপ্রাণিত করেছে। ওঁর সঙ্গে কাজ করা সত্যিই বিরাট প্রাপ্তি একজন অভিনেতার কাছে।”

ছবির সেটে প্রযোজনা সংস্থার প্রত্যের কলাকুশলীর সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলেন নীরজ। শুটিংয়ের কলাকুশলীদের প্রত্যেকের নাম মনে রাখেন তিনি। এমন পরিচালকের সঙ্গে কাজ করে মানুষ হিসেবে তাঁর নতুন জীবনবোধ তৈরি হয়েছে বলেও জানিয়েছেন জাহ্নবী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন