ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৭:২৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৭:২৪:১৬ অপরাহ্ন
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামী ধানমন্ডি থানা শ্রমিক লীগের ১৫ নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুল হালিম শেখকে গ্রেফতার করেছে সিআইডি।

ধানমন্ডি থানায় দায়েরকৃত হত্যা মামলা (মামলা নং–৭, তাং–১৯/০৯/২০২৪, ধারা–৩০২/২০১/৩৪ পেনাল কোড) তদন্তে তার সংশ্লিষ্টতা উদঘাটিত হলে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি আভিযানিক দল বুধবার (০৪ সেপ্টেম্বর) ভোর রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর মিরপুর সেকশন–২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হালিম শেখ হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছে। তদন্তে আরও জানা গেছে, আন্দোলন দমন কার্যক্রমে সে সক্রিয়ভাবে অংশ নেয় এবং কিশোর আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ১৪ বছর বয়সী কিশোর আব্দুল্লাহ সিদ্দিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আন্দোলনকারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের মরদেহ গুম করার চেষ্টা করা হয়। এই হত্যাকাণ্ড ও মৃতদেহ গুমের চেষ্টার ঘটনায় আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল আদালতে অভিযোগ দাখিল করলে আদালতের নির্দেশে ধানমন্ডি থানায় মামলা রুজু হয়।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে এবং তাকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। মামলার রহস্য উদঘাটন ও অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২