ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারিগরি শিক্ষাই আর্থ-সামাজিক উন্নয়নের একমাত্র পথ: শিক্ষামন্ত্রী বন্ধ হয়ে যাওয়া শিল্পগুলো পুনরুজ্জীবিত করাই সরকারের মূল লক্ষ্য, রাজশাহীতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বর্ষবরণে রাবি: শোভাযাত্রায় যুদ্ধ-জ্বালানিসংকটের প্রতিচ্ছবি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান শ্রমিক কুষ্টিয়ার ছত্রগাছা বিদ্যালয়ের পিয়ন ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণ বিয়ের প্রলোভনে তরুণীকে শালা-দুলাভাইয়ের ধর্ষণ সিংড়ায় জলাবদ্ধতা নিরসনে ভূ-গর্ভস্থ পানির পাইপ লাইন নির্মাণ কাজের শুভ উদ্বোধন আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধার চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে: র‍্যাব রাণীনগরে করজগ্রাম খাঁনপুকুর বাজারে বিকাশের দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি পাকিস্তানে শান্তি আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু রাণীশংকৈলে খাল পুনঃ খনন কর্মসূচীর উদ্বোধন সীমান্ত পারের পর সিবিপি'র হেফাজতে আটক শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলার প্রধান আসামি গণনঅধিকর পরিষদ নেতা মামুন গ্রেপ্তার

অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্য গ্রেফতার

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৭:২১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৭:২১:৪৮ অপরাহ্ন
অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্য গ্রেফতার অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্য গ্রেফতার
চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে দেশীয় তৈরি বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড় ১০টার দিকে চকরিয়া পৌরসভার গ্রামার স্কুল এলাকা থেকে দুই জন ও স্বীকারোক্তি মতে, রাত দেড়টার দিকে পূর্ব বড় ভেওলা এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া এলাকার মৃত জালাল আহমেদের ছেলে জিসান(২০) একই এলাকার বাদশাহ মিয়ার ছেলে শাহজাহান(৪২) ও সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার কালু ফকিরের ছেলে আবদুল্লাহ(২২)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, 'গোপন সংবাদে খবর আসে যে, পৌরসভার গ্রামার স্কুল এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সিনিয়র সহকারী পুলিশ সুপার(চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশের নেতৃত্বে ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আমরা সেখানে অভিযান পরিচালনা করি।' তিনি আরও বলেন, 'অভিযানের বিষয়টি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে জিশান ও আবদুল্লাহকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্য মতে, রাত দেড়টার দিকে পূর্ব বড় ভেওলা এলাকা থেকে অপর সহযোগী শাহজাহানকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ, হাতুড়ি ও ডাকাতি কাজে ব্যবহৃত বিশেষ ধরনের মাস্ক উদ্ধার করা হয়েছে।'

গ্রেফতারকৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের প্রত্যেকের নামে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেন থানার ওসি। অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছপ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারিগরি শিক্ষাই আর্থ-সামাজিক উন্নয়নের একমাত্র পথ: শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষাই আর্থ-সামাজিক উন্নয়নের একমাত্র পথ: শিক্ষামন্ত্রী