ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

​চেক ডিজ-অনার মামলায় সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৭:১১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৭:১১:০৯ অপরাহ্ন
​চেক ডিজ-অনার মামলায় সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার ​চেক ডিজ-অনার মামলায় সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাবেক ছাত্রদল নেতা আব্দুল আজিজ নভেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টম্বর) তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জামিন দেয়। এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

নভেল উপজেলার চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের হাজী মোখলেছুর রহমান ভূঁইয়া বাড়ির আমির হোসেনের ছেলে।  

এডভোকেট শংকর চন্দ্র ভৌমিক বলেন, নভেল প্রতিবেশি আবু ছায়েদের কাছে ঘর বন্ধক রেখে দুটি চেক দিয়ে বড় অংকের টাকা নেয়। পরে একটি ঘর গোপনে তিনি অন্যত্র বিক্রি করে দেন। ঘর ভাড়ার টাকার জন্য গেলে ভাড়াটিয়া বিষয়টি আবু ছায়েদকে জানান। পরবর্তীতে চেক নগদায়নের জন্য ২০২৫ সালের ৭ মে রুপালী ব্যাংকের বসুরহাট শাখায় গিয়ে জানতে পারেন নভেলের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। চেক ডিজঅনার হওয়ার পর নভেলের বিরুদ্ধে মামলা হলে সমন জারি করা হয়। এরপর তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে (মেটার অফ ট্রায়াল) সেকশনটা বেল এবল হওয়ায় বিচারক তাকে জামিন দেয়।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ওয়ারেন্টমূলে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম