ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

রাণীশংকৈলে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৬:৫৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৬:৫৩:৩৩ অপরাহ্ন
রাণীশংকৈলে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাণীশংকৈলে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের মূল সড়ক প্রদক্ষিণ শেষে  চৌরাস্তা মোড়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান। গেস্ট অব অনার ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আহমেদ। এ ছাড়াও অনুষ্ঠানে বিএনপির অঙ্গ সংগঠনের ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরো বক্তব্য দেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি নূরন্নবী, মাহমুদুন্নবী বিশ্বাস পান্না,খলিলুর রহমান খলিল, ও আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলাম, বিএনপি নেতা হামিদুর রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি প্রতিষ্ঠায় ও দল পরিচালনায় তাঁদের অবদানের কথা তুলে ধরেন। এইসাথে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বিএনপির কার্যক্রমকে আরো জোরদার করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। 

সভা সঞ্চালনা করেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা