ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

‘ইচ্ছা হলে ১৫ দিনেই ওজন কমাতে পারি’, ঐশ্বর্যা রাই

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৩:২৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৩:২৬:৪১ অপরাহ্ন
‘ইচ্ছা হলে ১৫ দিনেই ওজন কমাতে পারি’, ঐশ্বর্যা রাই ‘ইচ্ছা হলে ১৫ দিনেই ওজন কমাতে পারি’, ঐশ্বর্যা রাই
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যার লুক তাক লাগিয়েছে সবাইকে। তবে অভিনেত্রীর বাড়তি ওজন নিয়ে অনেক মন্তব্যই শুনতে হয়েছে। অভিনেত্রীর ফোলা গাল দেখে অনেকেরই ধারণা, তিনি হয়তো কোনও ধরনের অস্ত্রোপচার করিয়েছেন। কেউ কেউ আবার লেখেন, ‘নিজের চুলের কায়দা এ বার পরিবর্তন করার চেষ্টা করুন।’ আবার এক জন লেখেন, “মুখ এত ফুলে গিয়েছে, আর ভাল লাগছে না আপনাকে দেখতে।” এত কটাক্ষ, নেতিবাচক মন্তব্য শুনে বিরক্ত ঐশ্বর্যা। 

ঐশ্বর্যা বলেন, “আমি মোটা হয়েছি তো আপনাদের কী সমস্যা হয়েছে? আমার চেহারা নিয়ে আপনাদের এত আগ্রহ কীসের?” অভিনেত্রীর সটান জবাব, এই মুহূর্তে তিনি নিজের মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে বেশি ভাবছেন। নিজের ওজন নিয়ে তিনি চিন্তিত নন। ঐশ্বর্যা বলেন, “চাইলেই ১৫ দিনে নিজের ওজন কমিয়ে ফেলতে পারি। কিন্তু আমার তো কোনও অসুবিধা হচ্ছে না। আমি যেমন আছি, তাতেই আমি ভাল আছি। সুতরাং আমার চেহারা নিয়ে কে কী ভাবছে তাতে আমার কিছু যায় আসে না।” এই মুহূর্তে কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর শাড়ির লুক রীতিমতো ছড়িয়ে পড়েছে সর্বত্র।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি