ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫

সামজিক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা পালনকরা হবে রাণীশংকৈলে সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৬:৩১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৬:৩১:৩৪ অপরাহ্ন
সামজিক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা পালনকরা হবে রাণীশংকৈলে সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস সামজিক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা পালনকরা হবে রাণীশংকৈলে সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, সামজিক সম্প্রীতি বজায় রেখে শারদ্বীয় দুর্গাপূজা পালনকরা হবে। এ উৎসবকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এরাতে পুলিশ বাহিনী কঠোর নজরদারিতে থাকবে। পূজাচলাকালিন প্রত্যেক ম-পে পুলিশি টহল ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এসময় ওসি আরশেদুল হক বলেন, আপনাদের যেকোনো সমস্যা বা আশংঙ্কার বিষয়ে দ্রুত থানা পুলিশকে জানাবেন। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় আপনাদের পাশে আছে। পূজার সময় সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এবং ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। উপজেলার প্রতিটি পূজা মন্ডপ সিসিটিভির আওতায় আনা হবে। সভায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অমেন্দ্র মালাকার,রাজেন্দ্রনাথ রায়, সদস্য সচিব হরিমোহন রায়,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান পরিষদের সভাপতি গৌরহরি বসাক,সম্পাদক চন্দ্র রায়সহ উপজেলার ৫৫টি পূজা ম-পের সভাপতি ও সম্পাদকরা।

এসময় পূজা উদযাপন নেতারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি একটি সার্বজনীন উৎসব। সবাই মিলে- মিশে এ উৎসব উদযাপন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে। প্রতিটি পূজা ম-পে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে এবং পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশও দায়িত্ব পালন করবে।

এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা পূজা ম-পের নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক